রেকর্ড ভোটে জয়ী হলেন মমতা ব্যানার্জি। ছাপিয়ে গেলেন ২০১১ সালের উপনির্বাচনের রেকর্ডকেও। ২০১১ উপনির্বাচনে তিনি ৫৪,২১৩ ভোটে জিতেছিলেন। একুশের উপনির্বাচনে ২১ রাউন্ড গণনা শেষে ৫৮ হাজার ৮৩২ ভোটে জিতলেন তৃণমূল প্রার্থী।
আরও পড়ুন: জয়েন্টে পাশের হারের নিরিখে এগিয়ে উচ্চ মাধ্যমিক বোর্ড; ট্যুইট শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী
গণনার দিন সকাল থেকে প্রতিটি রাউন্ডেই এগিয়েছিলেন তিনি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ব্যবধান আরও বাড়তে থাকে।




