মঙ্গলবার দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করতে চান তিনি। রাজ্যের দাবিদাওয়া নিয়ে আলোচনার জন্যই তিনি দিল্লি যাচ্ছেন বলে সূত্রের খবর। কিন্তু প্রায় একইসময়ে প্রধানমন্ত্রীর আমেরিকা সফরে যাওয়ার কথা। তাই এখনও পর্যন্ত প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর সাক্ষাৎ হবে কিনা তা চূড়ান্ত নয়। আগামী ২০ শে সেপ্টেম্বর কলকাতা ফেরার কথা মমতার।
আরও পড়ুন: কমছে তাপমাত্রা, শীত কি তবে দুয়ারে! যা জানাল হাওয়া অফিস
কেন্দ্র রাজ্যের ন্যায্য দাবি দাওয়া মেটাচ্ছে না। এই অভিযোগ একাধিকবার করেছেন মুখ্যমন্ত্রী। বিভিন্ন প্রকল্পের ক্ষেত্রেও কেন্দ্র বিমাতৃসুলভ আচরণ করছে বলেও অভিযোগ করেছেন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে। এবিষয়ে কথা বলতেই মমতা বন্দ্যোপাধ্যায় নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করতে চান বলে সূত্রের খবর। কিন্তু ২১ তারিখ প্রধানমন্ত্রীর আমেরিকা সফরে যাওয়ার কথা। তাই বাংলার মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁর দেখা হবে কিনা তা নিয়ে তৈরি হয়েছে জল্পনা। তবে রাজ্যের তরফে প্রধানমন্ত্রীর অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে।




