Gold ₹145,150/10g
Silver ₹242.95/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 27°C
10 July 2026

বরানগরে পার্নোর সমর্থনে মহাগুরুর রোড শো, রাজপথে জনজোয়ার

বরানগরে পার্নোর সমর্থনে মহাগুরুর রোড শো, রাজপথে জনজোয়ার

বিজেপিতে যোগ দিয়ে রোজই কারোর না কারোর হয়ে রোড শো করছেন মিঠুন চক্রবর্তী। শুক্রবার বরানগরের বিজেপি প্রার্থী পার্নো মিত্রের সমর্থনে প্রচারে মহাগুরু।

বরানগরের সিঁথির মোড় থেকে এই মেগা রোড শো শুরু হয়। প্রায় সাড়ে ৩ কিমি চলে রোড শো।

প্রচুর বিজেপি কর্মী, সমর্থক যোগ দেন রোড শোতে। মহাগুরু মিঠুন চক্রবর্তীকে দেখতে রাস্তার দুই পাশে ছিল মানুষের ঢল।

আরও পড়ুন: বেতন বাকি থাকলেও ঢুকতে দিতে হবে স্কুলে, নির্দেশ হাইকোর্টের

হুডখোলা গাড়িতে চেপে সাধারণের উদ্দেশে হাত নাড়েন তিনি। পাশে দাঁড়িয়ে প্রার্থী তথা অভিনেতা পার্নো মিত্র। সেখান থেকে মিঠুন বলেন, তৃণমূল সরকারের বিরুদ্ধে মানুষের রাগ বেরিয়ে আসছে। যতদূর বুঝতে পারছি বরানগরে পার্নোই জিতছেন।

বৃহস্পতিবার ডোমজুড়ে বিজেপি প্রার্থী রাজীব ব্যানার্জির সমর্থনে রোড শো করেন মিঠুন চক্রবর্তী। রোড শো চলাকালীন হামলার মুখে পড়তে হয় মহাগুরুকে। তাই শুক্রবার পার্নো মিত্রর সমর্থনে মিঠুনের রোড শোয় ছিল কড়া নিরাপত্তার ব্যবস্থা। তবে নিবিঘ্নেই শেষ হয়েছে মিঠুন-পার্নো মিত্রর রোড শো।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal