Gold ₹145,150/10g
Silver ₹242.95/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
9 July 2026

বাংলাদেশের ঘটনায় প্রথম থেকেই নিষ্ক্রিয় কেন প্রধানমন্ত্রী মোদী? অভিযোগ তুলল তৃণমূল

বাংলাদেশের ঘটনায় প্রথম থেকেই নিষ্ক্রিয় কেন প্রধানমন্ত্রী মোদী? অভিযোগ তুলল তৃণমূল

বাংলাদেশে হিন্দুদের ওপর হামলার ঘটনার নিন্দায় সরব হল তৃণমূল। তৃণমূলের মুখপত্র জাগো বাংলায় বাংলাদেশের ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভূমিকা নিয়ে সরব হল তৃণমূল।

পত্রিকার সম্পাদকীয়তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করে লেখা হয়েছে, ভোটের আগে ভারতের প্রধানমন্ত্রী ভোট টানার অংকে বাংলাদেশে পুজো দিয়ে গিয়ে প্রচার সারলেন, আর এই ঘটনায় তিনি প্রথম থেকে নিষ্ক্রিয় কেন? নাকি বাংলাদেশে হিন্দু নিগ্রহ দেখাতে পারলে সেই সুড়সুড়ি দিয়ে এই বাংলার হিন্দু আবেগ উসকে ভোট করার চেষ্টা?বাংলাদেশের ঘটনায় যথাযথ তদন্ত চেয়েছে তৃণমূল।

ইতিমধ্যেই বাংলাদেশের ঘটনা নিয়ে সরব বয়েছে আন্তর্জাতিক মহল। ঘটনায় ৭১ টি মামলা রুজু হয়েছে। দোষীদের শাস্তি দেওয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আরও পড়ুন: ষষ্ঠী, সপ্তমী নির্বিঘ্নে কাটার পর ফের নবমী থেকে বৃষ্টির পূর্বাভাস, মণ্ডপে মণ্ডপে জনজোয়ার

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal