Gold ₹143,350/10g
Silver ₹239.93/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 27°C
20 June 2026

এশিয়ার ধনীতম ব্যক্তিদের তালিকায় এক নম্বরে মুকেশ আম্বানী?

চিনের শিল্পপতি জ্যাক মা’কে পেছনে ফেললেন মুকেশ আম্বানী

এশিয়ার ধনীতম ব্যক্তিদের তালিকায় এক নম্বরে মুকেশ আম্বানী?

চিনের ই-কমার্স সংস্থা আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মা’কে পেছনে ফেলে এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি হিসেবে উঠে এল রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের কর্ণধার মুকেশ আম্বানীর নাম। ব্লুমবার্গের রিপোর্ট অনুযায়ী, শুক্রবার শেয়ার বাজারে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের শেয়ার মূল্য ১.৬ শতাংশ বৃদ্ধি পায়। রিপোর্ট অনুযায়ী, এর ফলে সংস্থার মোট ব্যবসা ও সম্পত্তির পরিমাণ দাঁড়িয়েছে ৪৪.৩ বিলিয়ন মার্কিন ডলার। অন্যদিকে, মার্কিন স্টক এক্সচেঞ্জের রিপোর্ট অনুযায়ী বৃহস্পতিবার পর্যন্ত আলিবাবার ব্যবসায়িক সম্পত্তির পরিমাণ ছিল ৪৪ বিলিয়ন মার্কিন ডলার। সেদিক দিয়ে দেখতে গেলে জ্যাক মা’কে পিছনে ফেলেছেন মুকেশ আম্বানী।
একদিকে রিলায়েন্সের পেট্রোকেমিক্যাল শিল্পের বিস্তার এবং অন্যদিকে রিলায়েন্স জিওর হাত ধরে মুকেশ আম্বানীর সংস্থার এবছর প্রায় ৪ বিলিয়ন ডলারের অতিরিক্ত ব্যবসায়িক মুনাফা হয়েছে। সেখানে প্রায় ১.৪ বিলিয়ন ডলার ক্ষতির সম্মুখীন হতে হয়েছে আলিবাবার মালিক জ্যাক মা’কে। মুকেশ আম্বানী ইতিমধ্যেই জানিয়েছেন, তাঁরা আরও বড় পরিসরে ই-কমার্স ব্যবসায় পা রাখতে চলেছেন। বিশেষজ্ঞদের মতে, এর ফলে চাপ বাড়তে পারে আলিবাবা, অ্যামাজনসহ অন্যান্য ই-কমার্স সংস্থাগুলির উপর।

আরও পড়ুন: বিজয় মালিয়ার দেশ ছেড়ে পালানোতে সরাসরি মদত রয়েছে প্রধানমন্ত্রীর, অভিযোগ রাহুল গান্ধীর

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Nation

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *