Gold ₹146,150/10g
Silver ₹244.57/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 32°C
15 July 2026

NARADA কাণ্ডে CBI এর হাতে গ্রেফতার সুব্রত মুখার্জি, শোভন চ্যাটার্জি, মদন মিত্র, ফিরহাদ হাকিম

NARADA কাণ্ডে CBI এর হাতে গ্রেফতার সুব্রত মুখার্জি, শোভন চ্যাটার্জি, মদন মিত্র, ফিরহাদ হাকিম

Narada কাণ্ডে CBI এর হাতে গ্রেফতার হয়ে গেলেন রাজ্যের ২ মন্ত্রী সহ ৪ জন। নারদ মামলায় চার্জশিট পেশ করবে তদন্তকারী সংস্থা। তার আগে চার্জশিটে নাম থাকা ব্যক্তিদের গ্রেফতার বলে জানা গিয়েছে।

সোমবার সকালে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে সুব্রত মুখার্জি, ফিরহাদ হাকিম, শোভন চ্যাটার্জি ও মদন মিত্রের বাড়ি পৌঁছে যান সিবিআই আধিকারিকরা। তাদের ৪ জনকেই নিজাম প্যালেসে নিয়ে আসা হয়েছে।

বাড়ি থেকে বেরনোর পথে ফিরহাদ হাকিম দাবি করেছিলেন, নারদা মামলায় তাঁকে সিবিআই গ্রেফতার করেছে। যদিও তখনও পর্যন্ত তা মানতে চায়নি সিবিআই। কিছুক্ষণ আগে সিবিআই ৪ জনকেই গ্রেফতার করার কথা জানায়।

আরও পড়ুন: বিজেপির বিপদ বোঝাতে মমতা নিলেন মানিক সরকারের নাম, বললেন, ত্রিপুরা দেখে আসুন

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Politics