Gold ₹146,350/10g
Silver ₹244.98/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 32°C
17 July 2026

পঞ্জাবে প্রদেশ কংগ্রেসের সভাপতির পদ থেকে ইস্তফা নভজ্যোত সিংহ সিধুর

পঞ্জাবে প্রদেশ কংগ্রেসের সভাপতির পদ থেকে ইস্তফা নভজ্যোত সিংহ সিধুর

পঞ্জাবে প্রদেশ কংগ্রেসের সভাপতির পদ থেকে ইস্তফা দিলেন নভজ্যোত সিংহ সিধু। মঙ্গলবার দুপুরে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর কাছে ইস্তফাপত্র পাঠিয়ে দেন তিনি। এদিন নিজের টুইট থেকেই ইস্তফার কথা জানান সিধু। টুইটে সিধু দলে থাকার কথা ঘোষণা করে আরও জানিয়েছেন, পঞ্জাবের ভবিষ্যত এবং স্বার্থের সঙ্গে কোনওভাবেই আমি সমঝোতা করতে পারি না। তবে কী কারণে ইস্তফা তা স্পষ্ট করে জানাননি সিধু। রাজনৈতিক মহলের একাংশ মনে করছে, পঞ্জাবের নতুন মুখ্যমন্ত্রী হয়েছেন চান্নি। কংগ্রেস হাইকম্যান্ডের এই সিদ্ধান্ত মেনে নিতে পারননি কংগ্রেস হাইকম্যান্ড। তাই এই ইস্তফা।

আরও পড়ুন: ১ ফেব্রুয়ারি নির্ভয়া ধর্ষকদের ফাঁসি, নির্দেশ আদালতের, দোষীদের প্রাণভিক্ষার আবেদন খারিজ রাষ্ট্রপতির

তবে কানাঘুষো শোনা গেছে, অরবিন্দ কেজরিওয়ালের দল আম আদমি পার্টিতে যোগ দিতে পারেন প্রাক্তন এই ক্রিকেট তারকা সিধু।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Nation