Gold ₹143,700/10g
Silver ₹240.53/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 33°C
25 June 2026

রাজ্যের নতুন রাজ্যপাল জগদীপ ধানকর, বাংলার সাথেই নতুন রাজ্যপাল পেল আরও ৫ রাজ্য

রাজ্যের নতুন রাজ্যপাল জগদীপ ধানকর

রাজ্যের নতুন রাজ্যপাল জগদীপ ধানকর, বাংলার সাথেই নতুন রাজ্যপাল পেল আরও ৫ রাজ্য

রাজ্যের নতুন রাজ্যপাল হচ্ছেন জগদীপ ধানকর। শনিবার রাষ্ট্রপতি ভবন সূত্রে এই সংক্রান্ত নির্দেশিকা জারি হয়েছে। রাজ্যপাল হিসেবে মেয়াদ ফুরোচ্ছে কেশরীনাথ ত্রিপাঠীর। তাই স্বাভাবিক প্রক্রিয়াতেই নতুন রাজ্যপাল পেতো বাংলা। শনিবার আনুষ্ঠানিকভাবে তাঁর নাম ঘোষণা হয়। আদতে রাজস্থানের ঝুনঝুনুর বাসিন্দা জগদীপ ধানকর সুপ্রিম কোর্টে আইনজীবী হিসেবে যুক্ত। ১৯৮৯-৯১ সাল পর্যন্ত রাজস্থানের ঝুনঝুনু লোকসভা কেন্দ্র থেকে সাংসদ নির্বাচিত হয়ে নবম লোকসভায় ছিলেন জগদীপ ধানকর। তাঁর পড়াশোনা জয়পুরের রাজস্থান বিশ্ববিদ্যালয় থেকে। কেশরীনাথ ত্রিপাঠীর স্থলাভিষিক্ত হবেন তিনি।

শুধু বাংলাই নয়, দেশের আরও ৫ রাজ্যের নতুন রাজ্যপালের নাম ঘোষণা করেছে রাষ্ট্রপতি ভবন। উত্তর প্রদেশের রাজ্যপাল হচ্ছেন আনন্দিবেন প্যাটেল, ত্রিপুরার রাজ্যপাল হচ্ছেন রমেশ বাইস, মধ্য প্রদেশের রাজ্যপাল হচ্ছেন লালজি ট্যান্ডন, বিহারে ফাগু চৌহ্বান, নাগাল্যান্ডে আর এন রবি।

 

আরও পড়ুন: অমিত শাহ-মমতা মুখোমুখি, অভ্যন্তরীণ নিরাপত্তা বৈঠকে যোগ দিতে ভুবনেশ্বরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal