Silver ₹74.52/g Kolkata 32°C 9 June 2026

নতুন বছরে শুভেচ্ছা প্রধানমন্ত্রীর, আমরা যেন অগ্রগতি ও সমৃদ্ধির শিখরে উঠতে পারি টুইট মোদীর

নতুন বছরে শুভেচ্ছা প্রধানমন্ত্রীর, আমরা যেন অগ্রগতি ও সমৃদ্ধির শিখরে উঠতে পারি টুইট মোদীর

নতুন বছরে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশবাসীর উদ্দেশ্যে টুইট করে মোদী লেখেন, এই বছরটি সবার জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ ও সুস্বাস্থ্য। আমরা যেন অগ্রগতি ও সমৃদ্ধির শিখরে উঠতে পারি। মহান স্বাধীনতা যোদ্ধাদের স্বপ্ন পূরণে আরও কঠোর পরিশ্রম যেন করতে পারি।

বছরের শুরুতে সকালে প্রথম টুইট বার্তায় প্রধানমন্ত্রী মোদী ‘মন কি বাত’ এর একটি ভিডিও শেয়ার করেছেন।

অন্য দিকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। তিনি টুইটে লিখেছেন, সবাইকে শুভ নববর্ষ! সমাজ ও দেশের অগ্রগতির সংকল্প নিয়ে নতুন বছরকে স্বাগত জানাই। নতুন বছর আমাদের জীবনে বয়ে আনুক সুখ, স্বাস্থ্য, সাফল্য, সমৃদ্ধি ও শান্তি।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Nation