কাশ্মীরে জঙ্গিদের গুলিতে মৃত্যু হল এক টেলি অভিনেত্রীর। কাশ্মীরের বদ্গাম এলাকার নিজের বাড়ির সামনেই গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান অভিনেত্রী আমরান ভাট। আহত হন অভিনেত্রীর ভাইয়ের ছেলে। ঘটনায় শোকপ্রকাশ করেন জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা সহ আরও অনেকে।
কাশ্মীর পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতে আমরিনের বাড়িতে ঢুকে পড়ে কয়েকজন সশস্ত্র জঙ্গি। তাঁকে লক্ষ্য করে এলোপাথাই গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। প্রথমে তাঁর ঘাড়ে গুলি লাগে। গুলি লাগে তাঁর ভাইপোর হাতেও। স্থানীয়রা খবর পেয়ে রাতেই ২ জনকে ভর্তি করে হাসপাতালে। হাসপাতালেই মৃত্যু হয় আমরিনের।
পুলিশ সূত্রের খবর, ইসলামিক ফতোয়া ঠিকভাবে না মানার জন্য তাঁকে গুলি করে খুন করে জঙ্গিরা। এই ঘটনার পর আতঙ্কিত এলাকাবাসী। জঙ্গিদের খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছে পুলিশ।
আরও পড়ুন: সবচেয়ে বেশি নির্বাচনী বিধিভঙ্গ কেরলে, দুয়ে মধ্য প্রদেশ, তিনে বাংলা, জানাল নির্বাচন কমিশন




