Gold ₹143,400/10g
Silver ₹239.98/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
29 June 2026

আরএসএস প্রতিষ্ঠাতা’কে ভারত মাতার মহান সন্তান বললেন প্রণব

আরএসএস দফতরে বক্তব্য পেশের আগেই বিতর্ক প্রণবের মন্তব্যে।

আরএসএস প্রতিষ্ঠাতা’কে ভারত মাতার মহান সন্তান বললেন প্রণব

আরএসএস প্রতিষ্ঠাতা কে বি হেগড়েওয়ারের প্রশংসায় পঞ্চমুখ দেশের প্রাক্তন রাষ্ট্রপতি এবং কংগ্রেস নেতা প্রণব মুখোপাধ্যায়। বৃহস্পতিবার নাগপুরে আরএসএস প্রতিষ্ঠাতার জন্মভূমিতে যান প্রাক্তন রাষ্ট্রপতি। সেখানে গিয়ে ভিজিটার্স বুকে তিনি লেখেন, ‘ভারত মাতার এক মহান সন্তানকে তিনি সম্মান ও শ্রদ্ধা জানাতে এসেছেন।’ এদিন, তাঁর সঙ্গে কেবি হেগড়েওয়ারের জন্মভূমিতে গিয়েছেলেন আরএসএস প্রধান মোহন ভগবত। এদিনই আরএসএস দফতরে ভাষণ দেওয়ারও কথা রয়েছে তাঁর। আরএসএস দফতরে ভাষণের আগেই তাঁর এই লেখা বিতর্ক সৃষ্টি করেছে।

আরও পড়ুন: দেশের টেলিকম বাজার বিদেশি বিনিয়োগকারীদের কাছে দুঃস্বপ্ন, বললেন প্রাক্তন ভোডাফোন কর্তা

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Nation

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *