Gold ₹146,700/10g
Silver ₹245.51/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
25 July 2026

ভারতের আত্মাকে রক্ষা করার জন্য দিল্লিবাসীকে ধন্যবাদ, ট্যুইট প্রশান্ত কিশোরের

ট্যুইট করে প্রথম প্রতিক্রিয়া ভোট কুশলী প্রশান্ত কিশোরের

ভারতের আত্মাকে রক্ষা করার জন্য দিল্লিবাসীকে ধন্যবাদ, ট্যুইট প্রশান্ত কিশোরের

ফল গণনার কাজ চলছে পুরোদমে। তবে দিল্লির চিত্র অনেকটাই পরিষ্কার। ফের দিল্লির মুখ্যমন্ত্রী হচ্ছেন অরবিন্দ কেজরিওয়াল। মেরুকরণের লক্ষ্যে আগ্রাসী প্রচার চালিয়েও শেষ পর্যন্ত হারের মুখ দেখতে হল বিজেপিকে। যদিও দিল্লি ভোটের ফল নিয়ে এখনও প্রকাশ্যে কোনও মন্তব্যই আসেনি কোনও শিবির থেকে। মুখ বন্ধ কেজরিওয়ালের, তেমনই মুখে কুলুপ এঁটেছেন মনোজ তিওয়ারিরা। তবে তিনি চুপ নেই। প্রাথমিক ফল সাফ হতেই ট্যুইট করলেন আম আদমি পার্টির ভোট কুশলী প্রশান্ত কিশোর।

বেলা বারোটা নাগাদ প্রশান্ত কিশোর একটি ট্যুইট করে দেশের আত্মাকে রক্ষা করার জন্য দিল্লিবাসীকে ধন্যবাদ জানান।

আরও পড়ুন: ইভিএম কারচুপির অভিযোগ ওমর আবদুল্লা, চন্দ্রবাবু নাইডু, বিএসপিরও

এদিকে দিল্লির সিভিল লাইন্সে আম আদমি পার্টির সদর দফতরে ঢাক-ঢোল বাজতে শুরু করে দিয়েছে। চলছে আবির খেলা।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Nation