প্রায় আড়াই বছর পর মুখোমুখি হলেন ফুটবল বিশ্বের দুই নক্ষত্র। সঙ্গী এমবাপে, রোনাল্ডোও। আর সৌজন্য ম্যাচ হলেও মেসি, রোনাল্ডো, এমবাপে কিংবা নেইমার জাদুর সাক্ষী থাকল ফুটবল ম্যাচ। রুদ্ধশ্বাস এক ৯০ মিনিট উপভোগ করল ফুটবল প্রেমীরা। উপড়ি পাওনা বিশেষ অতিথি হিসেবে মাঠে অমিতাভ বচ্চনের উপস্থিতি।
বৃহস্পতিবারের ম্যাচে ৫-৪ গোলে জয়ী হয়েছে প্যারিসের ক্লাব পিএসজি। সৌদি অলস্টারের হয়ে জোড়া গোল করেন রোনাল্ডো। ম্যাচের তিন মিনিটের মাথাতেই নেইমারের মাপা পাশে বল জালে জড়িয়ে দেন লিওনেল মেসি। অন্যদিকে ম্যাচের ৩৪ মিনিটের মাথায় পিএসজি’র গোল রক্ষক নাভাস ফাউল করেন। পেনাল্টি থেকে গোল করে ম্যাচের সমতা ফেরান রোনাল্ডো। এরপর ৪৩ মিনিটের মাথায় এমবাপের পাশে গোল করেন মারকুইনোস।
ওদিকে প্রথম অর্থের অতিরিক্ত সময়ে নিজের দ্বিতীয় গোলটি করেন সিআর সেভেন। বক্সের বাইরে থেকে ফ্রিকিক, সেটি ওয়ালে লেগে ফিরে এলে দ্বিতীয় চেষ্টায় গোল করেন রোনাল্ডো। আর তার ঠিক কিছুক্ষণ পরেই ফের এমবাপের পাশ থেকে গোল করেন র্যামোস। ৫৯ মিনিটের মাথায় এমবাপে নিজেও পেনাল্টি থেকে একটি গোল করেন।
আরও পড়ুন: মজিদ বাসকারকে দেখতে ইস্টবেঙ্গল তাবুতে সমর্থকদের ঢল, ডাকতে হল পুলিশ
যদিও ম্যাচের ৬০ মিনিটের মাথায় দুই দলই রোনাল্ডো, মেসি, এমবাপে, নেইমারকে তুলে নেয়। শেষে পর্যন্ত ৫-৪ গোলে আল নাসের, আল হিলালের যৌথ দলকে হারিয়ে দেয় পিএসজি।