Gold ₹146,550/10g
Silver ₹245.30/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 26°C
22 July 2026

হাথরস কাণ্ড নিয়ে ধুন্ধুমার, পুলিশের গলা ধাক্কা রাহুল গান্ধীকে, ব্যাপক লাঠিচার্জ, দেখুন ফটো গ্যালারি

রাহুল-প্রিয়াঙ্কাকে ফর্মুলা ওয়ান বুদ্ধ সার্কিটের গেস্ট হাউজে নিয়ে যাওয়া হয়েছে

হাথরস কাণ্ড নিয়ে ধুন্ধুমার, পুলিশের গলা ধাক্কা রাহুল গান্ধীকে, ব্যাপক লাঠিচার্জ, দেখুন ফটো গ্যালারি

হাথরস কাণ্ড ঘিরে ধুন্ধুমার। নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে হাথরস যাওয়ার পথে উত্তর প্রদেশ পুলিশ গ্রেফতার করে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী ও নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীকে। যমুনা এক্সপ্রেসওয়ের উপর যখন পদযাত্রা শুরু করেন রাহুল-প্রিয়াঙ্কা, তখনই পুলিশের সঙ্গে তাঁদের হাতাহাতি শুরু হয়। ছবিতে দেখা যায় পুলিশের ধাক্কায় মাটিতে লুটিয়ে পড়ছেন রাহুল গান্ধী। পুলিশকে লাঠিচার্জ করে কংগ্রেস সমর্থকদের হঠাতে হয়। তারপরই একটি সাদা গাড়িতে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, রণদীপ সুরযেওয়ালাকে তুলে নিয়ে দ্রুত চলে যায় উত্তর প্রদেশ পুলিশ।

আরও পড়ুন: আন্দোলনজীবীরা কৃষকদের ভুল বোঝাচ্ছে, সংসদে বললেন মোদী, কংগ্রেস-তৃণমূলের ওয়াক আউট

আরও পড়ুন: ‘রামায়ণ, মহাভারতেও রয়েছে হিংসার বর্ণনা’, প্রজ্ঞা ঠাকুরকে কটাক্ষ করে মন্তব্য ইয়েচুরির, শুরু বিতর্ক

জানা গিয়েছে, রাহুল-প্রিয়াঙ্কাকে ফর্মুলা ওয়ান বুদ্ধ সার্কিটের গেস্ট হাউজে নিয়ে যাওয়া হয়েছে। পরিস্থিতি শান্ত না হওয়া পর্যন্ত তাঁদের ছাড়া হবে না বলে জানা গিয়েছে। এদিকে রাহুল গান্ধীর গ্রেফতারির প্রতিবাদে সারা দেশে আন্দোলনে নামছে কংগ্রেস।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Nation