Gold ₹145,150/10g
Silver ₹242.95/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 30°C
9 July 2026

আগামী তিনদিন বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের

তিনদিন বৃষ্টির ফলে তাপমাত্রা কিছুটা কমবে বলেই জানাচ্ছে হাওয়া অফিস

আগামী তিনদিন বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের

ফেব্রুয়ারির শেষেও বঙ্গে ফের বৃষ্টির ভ্রূকুটি। বিহার ও ঝাড়খণ্ডে সৃষ্ট ঘূর্ণাবর্তের জেরে সোমবার থেকে আগামী তিনদিন পাহাড় থেকে সমতলে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। কলকাতা সহ দক্ষিণবঙ্গের দুই ২৪ পরগনা, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়ায় আগামী তিনদিন বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দার্জিলিং-সহ উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
কয়েকদিন ধরে বিহার ও ঝাড়খণ্ডের উপরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। পুবালি ও পশ্চিমী বাতাসের সংঘাতে তা আরও শক্তিশালী হয়েছে। এর প্রভাবে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতেই আগামী তিনদিন ধরে বৃষ্টি চলবে বলে জানাচ্ছে হাওয়া অফিস।
সোমবার সকাল থেকেই কলকাতার আকাশের মুখভার। কাকভোরে ছিঁটেফোঁটা বৃষ্টিও হয়েছে কোথাও কোথাও। তবে মঙ্গলবার থেকে কলকাতা থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির দাপট বাড়তে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি। গত সপ্তাহে শীত বিদায় নেওয়ার পর রাজ্যের সর্বত্র তাপমাত্রা বাড়ছে। তবে বসন্তেও তিনদিন বৃষ্টির ফলে তাপমাত্রা কিছুটা কমবে বলেই জানাচ্ছে হাওয়া অফিস।

আরও পড়ুন: দেশের মধ্যে নিরাপদতম শহর কলকাতা, গত ৪ বছরে অপরাধ কমেছে ৩১ শতাংশ, জানাল এনসিআরবি

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal