Gold ₹143,450/10g
Silver ₹240.12/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
29 June 2026

মাঝে মাঝে বৃষ্টি; রবিবার পর্যন্ত কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া? কী জানাচ্ছে হওয়া অফিস? 

মাঝে মাঝে বৃষ্টি; রবিবার পর্যন্ত কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া? কী জানাচ্ছে হওয়া অফিস? 

অস্বস্তিকর গরম থেকে এখনও মুক্তি মেলেনি দক্ষিণবঙ্গের বাসিন্দাদের। মেঘলা আকাশ, মাঝে মাঝে দু’এক পশলা বৃষ্টি হলেও এখনও ভারী বর্ষণের দেখা নেই। দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি কবে, সেদিকেই তাকিয়ে রয়েছে অনেকে। এই পরিস্থিতিতে রবিবার পর্যন্ত আবহাওয়া নিয়ে কী জানাল হাওয়া অফিস? 

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী কয়েকদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়বে। তবে এখনই ভারী বৃষ্টির ‘সুখবর’ নেই। সেই সঙ্গে সারাদিনই মোটের ওপরে আকাশ মেঘলা থাকবে। বিকেলের দিকে ঝড়েরও সম্ভবনা রয়েছে। 

অন্যদিকে উত্তরবঙ্গে ফের ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। উত্তরবঙ্গের জলপাইগুড়ি ও কালিম্পঙে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। শুক্র ও শনিবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেই সঙ্গে বাকি জেলাগুলোতেও রবিবার পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে বলে খবর।  

আরও পড়ুন: শীত আসছে, চলুন বেড়িয়ে আসি ডুয়ার্স

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal