রবিবার সকাল থেকেই কলকাতার আকাশ মেঘলা। আবহাওয়া অফিস সূত্রে খবর বিকেল বা সন্ধ্যার দিকে বিক্ষিপ্ত ভাবে ঝড়বৃষ্টি হতে পারে।
সোমবারও কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেই সঙ্গে ঝড়বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দফতর।
আবহাওয়া দফতর জানিয়েছে, সোমবার দুপুরের পর থেকে কলকাতায় বাড়বে বৃষ্টির পরিমাণ। বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সঙ্গে কালবৈশাখীর পূর্বাভাস রয়েছে।
রবিবার বিকেলের পর থেকে সোমবার পর্যন্ত দু’দিন দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গে কালবৈশাখী, শিলাবৃষ্টি ও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিশেষ সতর্কতা রয়েছে মালদা জেলার জন্য।
আরও পড়ুন: এসএসসি অনশনকারীদের মঞ্চে মুখ্যমন্ত্রী, ভোটের পর সমস্যা সমাধানের আশ্বাস




