Gold ₹143,400/10g
Silver ₹239.97/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 31°C
20 June 2026

রাজ্যের আদিবাসী উন্নয়ন সমিতির চেয়ারম্যান ঋতব্রত বন্দ্যোপাধ্যায়

তৃণমুলের দিকে আরও একধাপ এগোলেন সিপিএমের বহিষ্কৃত সাংসদ ঋতব্রত

রাজ্যের আদিবাসী উন্নয়ন সমিতির চেয়ারম্যান ঋতব্রত বন্দ্যোপাধ্যায়

রাজ্যের আদিবাসী উন্নয়ন সমিতির চেয়ারম্যান হলেন সিপিএমের বহিষ্কৃত সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। শুক্রবার নবান্নে এক বৈঠকের পর এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২০১৪ সালে সিপিএমের রাজ্যসভার সাংসদ নির্বাচিত হন ঋতব্রত। কিন্তু দলবিরোধী কাজের জন্য তাঁকে বহিষ্কার করা হয়। তারপর থেকেই তিনি নির্দল সাংসদ হিসেবে আছেন। সম্প্রতি বিভিন্ন ইস্যুতে সংসদে তিনি তৃণমূলের পক্ষে নানা বক্তব্যও পেশ করেন। তৃণমূল নেতৃত্বের সঙ্গেও ঘনিষ্ঠতা তৈরি হয় তাঁর। এদিন নবান্নে আদিবাসী উন্নয়ন নিয়ে বিভিন্ন জেলার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সেই বৈঠকে উপস্থিত ছিলেন ঋতব্রত। সেখানেই তাঁকে আদিবাসী উন্নয়ন সমিতির চেয়ারম্যান ঘোষণা করা হয়।

আরও পড়ুন: চিনের পর এবার ভারত-পাকিস্তানকে সংযত হওয়ার বার্তা আমেরিকার

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Editor's choice

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *