বলিউডের অন্যতম বিতর্কিত একজন অভিনেত্রী হলেন রাখি সাওয়ান্ত। যাকে বিভিন্ন প্রজেক্টে কাজ করার পাশাপাশি বলিউড অভিনেতা সলমন খান সঞ্চালিত বিগ বস রিয়েলিটি শোতে বিভিন্ন সময় প্রতিযোগী হিসেবে দেখতে পাওয়া গেছে। তবে এবার সেই বিগ বসের বিরুদ্ধে মুখ খুলতে দেখা গেল অভিনেত্রীকে। জানালেন কিভাবে বিগ বসের টিআরপি বাড়ানোর জন্য ব্যবহার করা হয়েছে তাকে।
প্রসঙ্গত এদিন বিস্ফোরক এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছেন যে সময় বিগবসের টিআরপি কমে যাচ্ছিল সে সময় তাকে ডেকে আনা হয়েছিল। কিন্তু তাকে ব্যবহার করে বিনোদনের মাধ্যমে টিআরপি বেড়ে যেতেই ফাইনালের আগে তাকে বের করে দেওয়া হয়েছে বিগবসের ঘর থেকে। বলাই বাহুল্য তার এই মন্তব্যকে সমর্থন করতে দেখা গিয়েছে অনেককেই। তারা জানিয়েছেন রাখিকে ব্যবহার করে তুমুল জনপ্রিয় হয়ে উঠেছিল বিগ বস। তবে সেরা খেতাব কখনোই রাখিকে দেওয়া হয়নি।
এদিকে ক্ষুব্ধ অভিনেত্রী জানিয়েছেন তিনি একজন রক্ত মাংসের মানুষ। কিন্তু বিগ বস রিয়েলিটি শোয়ের তরফে তাকে টিস্যু পেপারের মতো ব্যবহার করা হয়েছে। পাশাপাশি লেবুর মতো নিংড়ে নিয়ে তাকে বের করে দেওয়া হয়েছে হাউজ থেকে, এমনটাই তার অভিযোগ। বলাই বাহুল্য তার এই অভিযোগের ফলে চাঞ্চল্য পড়ে গিয়েছে বলিউডের।
আরও পড়ুন: দুর্নিবারের শেষ আইবুড়ো ভাত, আয়োজনে কারা ছিলেন?
View this post on Instagram




