Gold ₹143,700/10g
Silver ₹240.53/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
26 June 2026

আমার জনসমর্থন দেখে ভয় পেয়ে বাড়ি ঢুকে গেছেন মুকুল! আবার কটাক্ষ কৌশানীর

আমার জনসমর্থন দেখে ভয় পেয়ে বাড়ি ঢুকে গেছেন মুকুল! আবার কটাক্ষ কৌশানীর

বিজেপি প্রার্থী মুকুল রায় আমার জনসমর্থন দেখে ভয় পেয়ে বাড়ি ঢুকে গেছেন! ২ দশক পর ভোটের লড়াইয়ে নেমে প্রতিপক্ষ তৃণমূল প্রার্থী কৌশানী মুখার্জির লাগাতার কটাক্ষের মুখে বিজেপি প্রার্থী মুকুল রায়।

বুধবার মনোনয়ন জমা দেন কৌশানী। এরপরই সাংবাদিকদের সামনে দাবি করেন, আমার জনসমর্থন আদায় করে ফেলেছি। যা দেখে রীতিমত ভয় পেয়ে বাড়ি ঢুকে পড়েছেন মুকুল রায়। তৃণমূলের তারকা প্রার্থীর দাবি, এই কেন্দ্রের প্রতিটি মানুষ আমাকে চিনে ফেলেছেন। ধুলো-বালি মেখে দিনরাত প্রচার করছি।

যদিও বিজেপি প্রার্থী জানিয়েছেন, ফল বেরোলেই বোঝা যাবে, কার জনসমর্থন কত। এর জন্য অপেক্ষা করতে হবে ২ রা মে পর্যন্ত। মুকুল রায় জানিয়েছেন, মানুষ বাংলায় পরিবর্তনের পক্ষে।

আরও পড়ুন: শ্রমিক, তীর্থযাত্রী, পড়ুয়া সহ সমস্ত মানুষকে ঘরে ফেরানোর উদ্যোগ রাজ্যের, ১০ টি ট্রেনকে ছাড়পত্র, জানালেন স্বরাষ্ট্র সচিব আলাপন ব্যানার্জি

এর আগেও মুকুল রায়কে হেভিওয়েট বলে মানতে নারাজ তৃণমূলের তারকা প্রার্থী জানিয়েছিলেন, আমার প্রতিপক্ষ কোনওদিন ভোটে জেতেনি। তাহলে কীভাবে তিনি হেভিওয়েট হলেন! কৃষ্ণনগর উত্তর কেন্দ্র থেকে তৃণমূলের টিকিটে লড়াই করছেন অভিনেতা কৌশানী মুখার্জি। উলটোদিকে বিজেপি প্রার্থী করেছে মুকুল রায়কে।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal