Gold ₹143,400/10g
Silver ₹240.03/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 31°C
28 June 2026

গোদাবরী এক্সপ্রেসের ছয়টি বগি লাইনচ্যুত, ট্রেন পরিষেবা ব্যাহত

গোদাবরী এক্সপ্রেসের ছয়টি বগি লাইনচ্যুত, ট্রেন পরিষেবা ব্যাহত

তেলেঙ্গানায় লাইনচ্যূত হল গোদাবরী এক্সপ্রেসের ৬টি কামরা। বুধবার তেলেঙ্গানার বিবিনগর স্টেশনের কাছে আচমকাই লাইনচ্যূত হয়ে যায় বিশাখাপত্তনম থেকে সেকেন্দরাবাদগামী গোদাবরী এক্সপ্রেস (12727) র ৬টি কামরা। যদিও এই দুর্ঘটনায় এখনও অবধি কোনও প্রাণহানির ঘটনা ঘটেনি।

দক্ষিণ মধ্য রেলওয়ে টুইট করে জানিয়েছে,  ট্রেন নম্বর 12727-এর S1 থেকে S4, GS এবং SLR কোচ লাইনচ্যুত হয়েছে।

রেলের আধিকারিকরা জানিয়েছেন কোনও হতাহতের খবর পাওয়া না গেলেও এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন যাত্রীরা। ঘটনায় ট্রেন পরিষেবা ব্যাহত হয়েছে। দক্ষিণ মধ্য রেলওয়ের তরফে একটি হেল্পলাইন খোলা হয়েছে। নম্বরটি হল 040 27786666।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Nation