Gold ₹146,250/10g
Silver ₹244.82/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 26°C
22 July 2026

মা কে ছেড়ে জুহি চাওলার সঙ্গে বাবা সানি দেওলকে ঘনিষ্ঠ অবস্থায় দেখে কেঁদে ফেলেছিলেন ছেলে করণ দেওল! সামনে এল ধর্মেন্দ্রর পরিবারের চাঞ্চল্যকর কাহিনী, কেঁদে ফেলেছিলেন সানি দেওল পুত্র করণ

মা কে ছেড়ে জুহি চাওলার সঙ্গে বাবা সানি দেওলকে ঘনিষ্ঠ অবস্থায় দেখে কেঁদে ফেলেছিলেন ছেলে করণ দেওল! সামনে এল ধর্মেন্দ্রর পরিবারের চাঞ্চল্যকর কাহিনী, কেঁদে ফেলেছিলেন সানি দেওল পুত্র করণ

বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর পুত্র সানি দেওল আশি-নব্বই দশকের বলিউডে অ্যাকশন এবং রোমান্টিক সিনেমার মাধ্যমের মন জয় করে নিয়েছিলেন বলিউডের দর্শকদের। সেই সময়ে বলিউডের প্রথম সারির প্রায় সমস্ত অভিনেত্রীর সঙ্গে কাজ করতে দেখা গিয়েছিল তাকে। তবে এবার কিভাবে তার সিনেমার শুটিং দেখে সানি দেওলের ছেলে করণ কেঁদে ফেলেছিলেন, সামনে এলো সেই তথ্য।

প্রসঙ্গত কিছুদিন আগেই ‘পল পল দিলকে পাস’ সিনেমার মাধ্যমে বলিউডে ডেবিউ করেছেন বলিউড অভিনেতা সানি দেওয়ালের ছেলে করণ দেওল। সামনে মুক্তি পাবে তার দ্বিতীয় ছবি। পাশাপাশি সানি দেওলও ফিরে আসছেন বড় পর্দায় ‘গদর ২’ সিনেমা নিয়ে। তার আগে জনপ্রিয় বলিউডি টক শো ‘কপিল শর্মা শো’ তে হাজির হয়েছিলেন সানি দেওল তার ছেলের সঙ্গে।

সম্প্রতি মুক্তি পেয়েছে সেই এপিসোডের প্রোমো যা থেকে দর্শকরা জানতে পেরেছেন একটি মজাদার ঘটনা। সানি দেওল জানিয়েছেন একবার অভিনেত্রী জুহি চাওলার সঙ্গে একটি ঘনিষ্ঠ দৃশ্যের শুটিং করার সময় সেটে উপস্থিত ছিলেন তার ছেলে করণ।

আরও পড়ুন: হাজার ডিভোর্স-বিচ্ছেদের মাঝে অন্যতম উদাহরণ হলো কেকে-জ্যোতি প্রেম! প্রেমিকাকে বিয়ের জন্য সেলসম্যানের কাজ ও করেছেন গায়ক কেকে! উঠে এল তাদের ৩০ বছরের প্রেমকাহিনী

কিন্তু সানিকে জুহি চাওলার সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখে বেশ জোরে কেঁদে উঠে ছিলেন ছোট্ট করণ। যা দেখে হেসে উঠেছিলেন শুটিং সেটে উপস্থিত বাকিরা। বলাই বাহুল্য নতুন রিলিজ হওয়া এই প্রোমো দেখে নেটিজেনরা বেশ বুঝতে পারছেন গোটা এপিসোডটি দারুণ মজার হবে।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Story