Gold ₹143,400/10g
Silver ₹240.03/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
27 June 2026

রক্তাক্ত ভূস্বর্গ, জম্মুতে ড্রোন হানার পর পুলওয়ামায় বাড়িতে ঢুকে স্ত্রী সন্তান সহ পুলিশ খুন

রক্তাক্ত ভূস্বর্গ, জম্মুতে ড্রোন হানার পর পুলওয়ামায় বাড়িতে ঢুকে স্ত্রী সন্তান সহ পুলিশ খুন

ফের রক্তাক্ত ভূস্বর্গ! বাড়িতে ঢুকে স্ত্রী, সন্তান সহ অফিসারকে গুলি করে খুন করল জঙ্গিরা। রবিবার ড্রোন হামলার পর রাতে এই ঘটনা ঘটেছে জম্মু ও কাশ্মীরের পুলওয়ামার অবন্তীপোরায়।

নিহত স্পেশ্যাল পুলিশ অফিসার (এসপিও) ফায়াজ আহমেদ স্ত্রী-মেয়েকে নিয়ে থাকতেন অবন্তীপোরার হরিপরি গ্রামে। রবিবার রাতে জঙ্গিরা সেই বাড়িতেই হামলা করে। জানা গেছে, এলোপাথারি গুলি বৃষ্টি করতে করতে জঙ্গিরা পুলিশ অফিসারের বাড়িতে ঢুকে পড়ে। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয় পুলিশ অফিসার ফায়াজ আহমেদ ও তাঁর স্ত্রী রাজা বেগমের। সোমবার সকালে মৃত্যু হয় মেয়ে রাফিয়ার।

জম্মু কাশ্মীরে পুলিশ অফিসারদের ওপর জঙ্গি হামলার ঘটনা বেড়েই চলছে।

আরও পড়ুন: তারুণ্যে ভরপুর এ ভারতকে ভাঙা যায় না, বিদেশি সাংবাদিকের ট্যুইটের সপাট জবাব হর্ষ ভোগলের

গত মঙ্গলবার শ্রীনগরের মেনগানয়াজির নওগাম এলাকায় পুলিশ অফিসার পারভেজ আহমেদ দরের ওপর গুলি চালায় দুই জঙ্গি। গত মাসে শ্রীনগরে নিজের বাড়িতে গুলিবিদ্ধ হয়েছিলেন জাভেদ আহমেদ নামের এক পুলিশকর্মী।

রবিবার সকালে ড্রোন হামলার পর রাতে পুলিশ অফিসারকে গুলি করে খুন। এই দুই ঘটনার মধ্যে যোগসাজস আছে কিনা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এলাকা জুড়ে শুরু হয়েছে তল্লাশি অভিযান।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Nation