লাগাতার বেড়েই চলেছে সোনার দাম। প্রতিদিনই হলুদ ধাতুর দাম বাড়ছে।
গত এক বছরে সোনার দাম বেড়েছে প্রায় ৮০ শতাংশ। গত বছর ডিসেম্বর মাসে ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ছিল ৭৭ হাজার ৪৫০ টাকা। এবার সেই সোনায় বিকোচ্ছে ১ লক্ষ ৪০ হাজার ৬৪৫ টাকায়। গত এক বছরে ভারতে সোনার চাহিদা ছিল ৫০০ টনেরও বেশি।
এখন বিয়ের মরশুম চলছে। উৎসবের এই মরশুমে সোনার দাম বৃদ্ধি প্রভাব ফেলেছে মধ্যবিত্তের পকেটে। তবে অনেকেই সোনাকে বিনিয়োগ হিসেবে দেখছেন। এক শ্রেণির ক্রেতা ভারী গয়নার দিকেও ঝুঁকছেন, যা অত্যন্ত আশাপ্রদ।
এক বছরে সোনার দাম বেড়েছে প্রায় ৮০ শতাংশ


Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

