Take a fresh look at your lifestyle.

কৃষ্ণনগরে মহুয়া মৈত্র, মেদিনীপুরে মানস ভুইঞাঁ, কোচবিহার পরেশ অধিকারী তৃণমূল প্রার্থী, আর কে তালিকায়

কোচবিহারের তৃণমূল প্রার্থী ফরওয়ার্ড থেকে দলে যোগ দেওয়া পরেশ অধিকারী। প্রত্যাশামতোই মালদহ উত্তরের তৃণমূল প্রার্থী হলেন কংগ্রেস থেকে যোগ দেওয়া সাংসদ মৌসম বেনজির নুর। মেদিনীপুর কেন্দ্রে সন্ধ্যা রায়ের জায়গায় তৃণমূল প্রার্থী হলেন রাজ্যসভায় সাংসদ মানস ভুইঞাঁ। কৃষ্ণনগর কেন্দ্রে তৃণমূল প্রার্থী হলেন বিধায়ক মহুয়া মৈত্র। রানাঘাট কেন্দ্রের তৃণমূল প্রার্থী হলেন সদ্য খুন হওয়া দলীয় বিধায়ক সত্যজিৎ বিশ্বাসের স্ত্রী রূপালি বিশ্বাস। কলকাতা উত্তরে তৃণমূল প্রার্থী হলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। দমদমের প্রার্থী থাকছেন সৌগত রায়। একইভাবে বারাকপুরের প্রার্থী থাকছেন দীনেশ ত্রিবেদি। তমলিক এবং কাঁথি কেন্দ্রে প্রার্থী বদল নেই। তমলুকে দিব্যেন্দু অধিকারী এবং কাঁথি কেন্দ্রে শিশির অধিকারী প্রার্থী হচ্ছেন।

বিস্তারিত খবর আপডেট করা হচ্ছে। চোখ রাখুন

Comments are closed.