১৭ এপ্রিল পঞ্চম দফা ভোটের শেষে লগ্নে অসুস্থ হয়ে পড়েছিলেন কামারহাটির তৃণমূল প্রার্থী মদন মিত্র। তিনদিনের মাথায় ফের শ্বাসকষ্ট জনিত সমস্যা নিয়ে এসএসকেএমে ভর্তি হলেন তিনি।
হাসপাতাল সূত্রে খবর, এসএসকেএমের উডবার্ন ওয়ার্ডের ভর্তি হয়েছেন মদন মিত্র। শ্বাসকষ্টের সমস্যা থাকলেও তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। চলছে অক্সিজেন। চিকিৎসকদের পরামর্শে একাধিক শারীরিক পরীক্ষার পাশাপাশি কোভিড টেস্টও করানো হয়েছে। করোনা আবহে নেতার শ্বাসকষ্টের সমস্যা হওয়ায় চিন্তিত দলের নেতা-কর্মীরা।
পঞ্চম দফা ভোটের দিন বিকেলে কামারহাটিতেই অসুস্থ হয়ে পড়েন মদন মিত্র। সঙ্গে সঙ্গে তাঁকে পার্টি অফিসে নিয়ে এসে অক্সিজেন দিতে হয়। তার কয়েকদিনের মধ্যেই ফের অসুস্থ মদন। ভর্তি হতে হল পিজি হাসপাতালে।
আরও পড়ুন: ব্যাপক সাড়া ‘দুয়ারে সরকার’-এ, ভোটে প্রভাব কতখানি? আশায় বুক বাঁধছে তৃণমূল শিবির




