Gold ₹143,950/10g
Silver ₹240.94/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 32°C
24 June 2026

মমতা ব্যানার্জির উপস্থিতিতে তৃণমূল যোগ দিলেন অভিনেত্রী নাফিসা আলি, পরিবেশবিদ মৃণালিনী দেশপ্রভু

মমতা ব্যানার্জির উপস্থিতিতে তৃণমূল যোগ দিলেন অভিনেত্রী নাফিসা আলি, পরিবেশবিদ মৃণালিনী দেশপ্রভু

গোয়ায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উপস্থিতিতে তৃণমূলে যোগ দিলেন নাফিসা আলি এবং মৃণালিনী দেশপ্রভু। তৃণমূলের অফিসিয়াল ফেসবুক পেজ এই খবর জানানো হয়েছে। একটি ছবি পোস্ট করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে মমতা ব্যানার্জির হাত থেকে দলীয় পতাকা তুলে নিচ্ছেন পরিবেশপ্রেমী মৃণালিনী দেশপ্রভু আর অভিনেত্রী নাফিসা আলি। নাফিসা আলি জাতীয় কংগ্রেসের কর্মী ছিলেন দীর্ঘদিন। তিনি দক্ষিণ কলকাতা থেকে ২০০৪ সালের লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। ২০০৯ সালে কংগ্রেসে যোগ দেওয়ার আগে তিনি লোকসভা নির্বাচনে লখনউ থেকে সমাজবাদী পার্টির টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। এরপর ওই বছরই নভেম্বর মাসে জাতীয় কংগ্রেসে যোগ দেন নাফিসা আলি।  

আরও পড়ুন: দেশে মৃত্যু ছাড়ালো ১ হাজার, ৬০% মৃত্যুই মহারাষ্ট্র এবং গুজরাতে! মঙ্গলবার দেশে একদিনে আক্রান্ত প্রায় ২ হাজার মানুষ

বৃহস্পতিবার বিকেলেই গোয়ায় পৌঁছান তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি৷ শুক্রবার সকালে গোয়ার রাজধানী পানাজিতে তৃণমূলের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলার মুখ্যমন্ত্রী।  শুক্রবার দিনভর তাঁর একাধিক রাজনৈতিক কর্মসূচি।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Nation