রাজ্যে বইছে সবুজ ঝড়। ৮০ পেরচ্ছে না বিজেপি। ধুয়ে মুছে সাফ সিপিএম, কংগ্রেস। এই পরিস্থিতিতে জানা গেল, লোকসভার চেয়ে অনেকটা ভোট বাড়িয়েছে তৃণমূল।
আরও পড়ুন: পিকের কাজকর্মে তৃণমূল নেতৃত্বের একাংশ ক্ষুব্ধ কেন?
শেষ খবর পাওয়া পর্যন্ত তৃণমূল একা ৪৮% ভোট পেয়েছে। অনেকটা পিছিয়ে বিজেপি পেয়েছে ৩৮% ভোট। তাৎপর্যপূর্ণ ব্যাপার হল, ১৯৫২ সাল থেকে ভোট চালু হওয়ার পর শাসক ও বিরোধীর মধ্যে কখনও এত পার্থক্য ছিল না। আরও তাৎপর্যপূর্ণ ব্যাপার হল এই প্রথম বিধানসভা হতে চলেছে সম্পূর্ণ সিপিএম এবং কংগ্রেস শূন্য। গোটা রাজ্যে একমাত্র ভাঙরে জিতেছেন মোর্চা প্রার্থী নওশাদ সিদ্দিকি।



