Gold ₹146,700/10g
Silver ₹245.51/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 26°C
23 July 2026

ডায়মন্ড হারবারে অভিষেক; প্রাক-পঞ্চায়েত কর্মসূচিতে কী বার্তা দেবেন তৃণমূল সাংসদ? তাকিয়ে রাজনৈতিক মহল 

ডায়মন্ড হারবারে অভিষেক; প্রাক-পঞ্চায়েত কর্মসূচিতে কী বার্তা দেবেন তৃণমূল সাংসদ? তাকিয়ে রাজনৈতিক মহল 

আমেরিকা থেকে ফিরে এটাই তাঁর প্রথম ‘রাজনৈতিক’ কর্মসূচি। শুক্রবার ডায়মন্ড হারবারে বিজয়া সম্মেলনীতে উপস্থিত থাকবেন অভিষেক ব্যানার্জি। পঞ্চায়েত ভোটের আগে প্রথম দলীয় কর্মসূচি থেকে কী বার্তা দেন তিনি, এখন সেদিকেই তাকিয়ে তৃণমূলের নেতা-কর্মীরা। 

জানা গিয়েছে, এদিন বিকেল চারটে নাগাদ ডায়মন্ড হারবারের আমতলায় দলীয় কার্যালয়ে যাবেন অভিষেক। দুর্গাপুজো পর এই প্রথম নেতা কর্মীদের সঙ্গে দেখা করবেন তিনি। চিকিৎসার কারণে এতদিন তা হয়ে ওঠেনি। জানা গিয়েছে, ডায়মন্ড হারবারের সাত জন বিধায়ক সহ দলের অন্যান্য নেতা-কর্মীদের সঙ্গেই আজ মূলত বৈঠক করবেন তিনি। পুজোর পর প্রথম দেখা সাক্ষাৎ। দলীয় নেতা-কর্মীদের মিষ্টি মুখ করানোরও ব্যবস্থা থাকছে। সে কারণে দলীয় কার্যালয়ের পাশেই একটি পৃথক মঞ্চও বাঁধা হয়েছে। 

উল্লেখ্য, আমেরিকা থেকে চোখের অস্ত্রপচার করিয়ে কালীপুজোর দিন কলকাতায় ফিরেছেন অভিষেক। মুখ্যমন্ত্রীর বাড়িতে কালীপুজোর অনুষ্ঠানে তিনি উপস্থিত ছিলেন। যদিও প্রকাশ্যে দলীয় কোনও কর্মসূচিতে তাঁকে দেখা যায়নি। সেই অর্থে বেশ কিছুদিনের বিরতির পর এটাই অভিষেকের প্রথম প্রকাশ্য দলীয় কর্মসূচি। তাই ডায়মন্ড হারবার থেকে কী বার্তা দেন অভিষেক, রাজনৈতিক মহলও সেদিকে তাকিয়ে। 

আরও পড়ুন: তৃণমূল সরকারের ১৪ বছরে রাজ্যে উন্নয়নের খতিয়ান তুলে ধরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal