Gold ₹143,650/10g
Silver ₹240.44/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 30°C
18 June 2026

আগামী ১ জুলাই থেকে বাড়তে চলেছে ট্রেনের ভাড়া

আগামী ১ জুলাই থেকে বাড়তে চলেছে ট্রেনের ভাড়া

আগামী ১ জুলাই, ২০২৫ থেকে নতুন ভাড়া কার্যকর করতে চলেছে ভারতীয় রেল। এর জেরে বেশ কিছু টিকিটে বেশি ভাড়া গুনতে হবে সাধারণ যাত্রীদের।
রেলওয়ের পক্ষ থেকে জানানো নতুন ট্যারিফ অনুযায়ী সেকেন্ড ক্লাসে ৫০০ কিলোমিটার পর্যন্ত ভ্রমণের জন্য কোনও ভাড়া বাড়ানো হচ্ছে না। তবে ৫০০ কিলোমিটারের বেশি সফর করলে প্রতি কিলোমিটারে হাফ পয়সা অতিরিক্ত ভাড়া বাড়বে।
এছাড়াও মেল বা এক্সপ্রেস ট্রেনে (নন-এসি) কোচের যাত্রীদের ১ জুলাই থেকে প্রতি কিলোমিটারে ১ পয়সা বেশি দিতে হবে। একইভাবে এসি ক্লাসের টিকিটের ক্ষেত্রে প্রতি কিলোমিটারে ২ পয়সা ভাড়া বাড়ানো হয়েছে।
শহরতলির ট্রেনের ভাড়ায় কোনও পরিবর্তন আনা হয়নি। এছাড়াও, মান্থলি টিকিটের দামেও কোনও বৃদ্ধি ঘটছে না। যা স্বস্তি দেবে লক্ষ লক্ষ দৈনিক যাত্রীকে।

আরও পড়ুন: মহারাষ্ট্রে জোড়া মাও হামলা, আহত অন্তত ১৫ নিরাপত্তাকর্মী, আগুন ২৭ গাড়ি-মেশিনে

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Nation