Gold ₹144,850/10g
Silver ₹242.44/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
11 June 2026

স্নাতক ও স্নাতকোত্তরে ভর্তি ও ক্লাস শুরুর বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করল ইউজিসি

স্নাতক ও স্নাতকোত্তরে ভর্তি ও ক্লাস শুরুর বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করল ইউজিসি

স্নাতক ও স্নাতকোত্তরে প্রথম বর্ষের পড়ুয়াদের ভর্তি ৩০ সেপ্টেম্বরের মধ্যে শেষ করতে হবে। বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়ে দিল ইউজিসি। করোনাকালে কলেজ, বিশ্ববিদ্যালয়ে ভর্তি শুরুর দিন এবং কবে থেকে ক্লাস শুরু হবে, বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিল ইউজিসি। সিবিএসই, আইসিএসই অথবা বিভিন্ন রাজ্যের বোর্ডের ফল প্রকাশের পরেই ২০২১-২২ শিক্ষাবর্ষের জন্য কলেজগুলি ভর্তি প্রক্রিয়া শুরু করবে।

বাংলায় দ্বাদশের ফল জুলাই মাসের মধ্যেই প্ৰকাশ হয়ে যাবে। সিবিএসই, আইসিএসই অথবা বিভিন্ন রাজ্যের বোর্ডের ফলও জুলাইয়ের মধ্যে প্রকাশ হয়ে যাবে বলে আশাবাদী ইউজিসি। কলেজ, বিশ্ববিদ্যালয়গুলিতে ১ অক্টোবর থেকে প্রথম বর্ষের ক্লাস শুরু করার কথা জানিয়েছে ইউজিসি। যদি দ্বাদশ শ্রেণীর ফল প্রকাশে দেরি হয় তবে প্রথম বর্ষের ক্লাস শুরু করার সময় ১৮ অক্টোবর পর্যন্ত করা হবে বলে জানিয়েছে ইউজিসি।

ইউজিসির তরফে জানা গেছে, স্নাতক ও স্নাতকোত্তরে প্রথম বর্ষের ভর্তি ৩০ সেপ্টেম্বরের মধ্যে শেষ করতে হবে।এই বছর ৩১ অগস্টের মধ্যে অনলাইন হোক বা অফলাইনে ফাইনাল বর্ষের পরীক্ষা শেষ করতে হবে।

আরও পড়ুন: লকডাউনে হার্ভার্ড ইউনিভার্সিটিতে পড়ার সুযোগ! ১১ বিষয়ে ৬৪ টি অনলাইন কোর্স, সম্পূর্ণ বিনামূল্যে

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Education