Gold ₹143,800/10g
Silver ₹240.66/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 33°C
23 June 2026

শিশু নিরাপত্তায় সোস্যাল সাইটসগুলিকে কড়া বার্তা ব্রিটেনের

শিশু নিরাপত্তার জন্য সোস্যাল সাইটসগুলিকে কড়া নির্দেশ ব্রিটেনের। এক সপ্তাহের মধ্যে নতুন নীতি প্রনয়নের নির্দেশ।

শিশু নিরাপত্তায় সোস্যাল সাইটসগুলিকে কড়া বার্তা ব্রিটেনের

শিশুদের নিরাপত্তায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ব্যার্থ হওয়ায় এবার সোস্যাল সাইটসগুলির নিয়ন্ত্রণে নতুন আইন আনল ব্রিটেন। সে দেশের স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে এই বিষয়ে ফেসবুক, টু্ইটার,গুগল ও স্ম্যাপচ্যাটের মতো সোস্যাল সাইট সংস্থা গুলিকে কড়া ভাষায় চিঠি দেওয়া হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী জেরেমি হান্টের কথায়,’আমরা সবচেয়ে বেশি চিন্তিত এই কারণে যে, এই সমস্ত সাইটসগুলোয় কমবয়সীদের ব্যবহারের ক্ষেত্রে কোনও রকম ন্যূনতম বিধিনিষেধ নেই। সাইবার হেনস্থা ও অন্যান্য ক্ষতির হাত থেকে কমবয়সীদের বাঁচাতে ও নতুন নীতি প্রণয়নে এই সমস্ত সোস্যাল সাইটস সংস্থাগুলিকে সরকার এক সপ্তাহ সময় দিয়েছে। কমনওয়েলথ সামিটে সাইবার নিরাপত্তা,তথ্যচুরি রুখতে বৃহৎ পরিকল্পনা গ্রহণ করেছে ৫৩টি দেশ। সম্প্রতি প্রকাশিত একটি সমীক্ষায় দাবিও করা হয়েছে, সোস্যাল সাইটের বিভিন্ন গেমে আসক্ত হয়ে প্রাণ হারাচ্ছে বহু কিশোর-কিশোরী। সাইবার হেনস্থায় আত্মহত্যার পথ বেছে নিয়েছে অনেকে।

আরও পড়ুন: দুধ খেতে পছন্দ করেন? তাহলে জেনে নিন দারচিনি দিয়ে দুধ খাওয়ার উপকারিতা কত!

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Health

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *