Gold ₹145,000/10g
Silver ₹242.67/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
13 July 2026

ফের প্রাণনাশের হুমকি পেলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ

ফের প্রাণনাশের হুমকি পেলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ খুনের হুমকি পেলেন। উত্তরপ্রদেশে ১১২ নম্বরে হোয়াটসঅ্যাপে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তি মেসেজ করে যোগী আদিত্যনাথকে প্রাণনাশের হুমকি দেয়। এই ঘটনার পরেই যোগী আদিত্যনাথের নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করা হয়েছে।

 

১১২ নম্বরটি উত্তরপ্রদেশে আপৎকালীন পরিস্থিতির কথা মাথায় রেখে খোলা হয়েছে। ঘটনায় ইতিমধ্যেই সুশান্ত গল্ফ সিটি থানায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। নাম না জানা ওই ব্যক্তির খোঁজ শুরু করেছে পুলিশ।

আরও পড়ুন: ১৭ রাজ্যের ৫৫ রাজ্যসভা আসনে ভোট ২৬ মার্চ, দেখে নিন কোন রাজ্যে কত আসন

 

এর আগেও উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্য নাথকে খুনের হুমকি দেওয়া হয়েছিল। ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে হুমকি দেওয়া হয়েছিল। ঘটনার তদন্তে নেমে পুলিশ গ্রেফতার করেছিল ওই ফেসবুক ব্যবহারকারীকে।

গত রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে খুনের চিঠি দিয়ে গ্রেফতার হয়েছে এক ব্যক্তি। প্রধানমন্ত্রী মোদীকে মানব বোমার মাধ্যমে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছিল।

আরও পড়ুন: কোষাগার শূন্য: ওএনজিসি, আইওসি, কোল ইন্ডিয়া সহ ২৮ রাষ্ট্রায়ত্ত সংস্থার শেয়ার বিক্রির ঘোষণা কেন্দ্রের

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Nation