৬০ টি লুচি খেয়ে নেট দুনিয়ায় ভাইরাল হলেন এক পুলিশ কনস্টেবল। তবে তিনি বাংলার বাসিন্দা নন। তিনি হলেন উত্তরপ্রদেশের বাসিন্দা।
উত্তরপ্রদেশের গণ্ডার রিজার্ভ পুলিশ লাইনে আয়োজন করা হয়েছিল খাবার প্রতিযোগিতার। যেখানে হৃষিকেশ রাই নামের এক পুলিশ কনস্টেবল ৬০টি লুচি খান। মঙ্গলবার রাতের এই প্রতিযোগিতায় এই পরিমাণ লুচি খেয়ে নেট দুনিয়ায় ভাইরাল হয়ে যান হৃষিকেশ রাই। এরপরেই তাঁকে বিশেষ সম্মান জানানো হয়। দেওয়া হয় নগদ ১ হাজার টাকা পুরষ্কারও। তাঁর হাতে পুরষ্কার তুলে দেন পুলিশ সুপার সন্তোষ কুমার মিশ্র।
रिजर्व पुलिस लाइन गोंडा में आयोजित "बड़ा खाना" में 60 पूड़ी खाकर मु0आ0 ऋषिकेश राय ने तोड़ा अपना ही पूर्व रिकॉर्ड (51 पूड़ी), #SPGonda @IPS_SantoshM ने ₹1000 नगद पुरस्कार से किया सम्मानित। pic.twitter.com/la9B1s6XyB
আরও পড়ুন: বিহারে বিজেপি বিরোধী মহাজোটে যোগ দিলেন উপেন্দ্র খুশওয়া, যোগ দিতে পারেন রামবিলাস পাসওয়ানও
— Gonda Police (@gondapolice) January 4, 2022
জানা গেছে, ছোটবেলায় ১৬০ টি লুচি খেতেন তিনি। এই প্রতিযোগিতায় দ্বিতীয় স্থানে রয়েছেন কনস্টেবল অমিত কুমার সিং। তিনি খেয়েছেন ৪৮ টি লুচি।
আরও পড়ুন: অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টারঃ অনুপম খের, অক্ষয় খান্নার বিরুদ্ধে মামলা দায়ের




