Gold ₹144,300/10g
Silver ₹241.53/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
9 July 2026

WB Election 2021: কেন্দ্রীয় বাহিনীর নির্লজ্জ অপব্যবহার অব্যাহত! ভিডিও শেয়ার করে ট্যুইট মমতার

WB Election 2021: কেন্দ্রীয় বাহিনীর নির্লজ্জ অপব্যবহার অব্যাহত! ভিডিও শেয়ার করে ট্যুইট মমতার

তৃতীয় দফায় ভোট শুরুর ঘণ্টা তিনেকের মধ্যে কেন্দ্রীয় বাহিনী নিয়ে অভিযোগ করলেন মমতা ব্যানার্জি। 

ট্যুইট করে মমতা লিখলেন, কেন্দ্রীয় বাহিনীর নির্লজ্জ অপব্যবহার অব্যাহত। বারবার নির্বাচন কমিশনের দৃশ্যটি আকর্ষণ করা সত্ত্বেও তারা নির্বাক দর্শকের ভূমিকায়। আর উর্দিধারীদের বিভিন্ন জায়গায় তৃণমূল ভোটারদের ভয় পাওয়াতে এবং নির্দিষ্ট একটি দলের হয়ে ভোট দিতে প্রভাবিত করছে। তৃতীয় দফার ভোটের দিন একটি ভিডিও ক্লিপ শেয়ার করে অভিযোগ করলেন মমতা ব্যানার্জি। 

মুখ্যমন্ত্রী যে ভিডিওটি শেয়ার করেছেন তাতে দেখা যাচ্ছে কিছু মানুষ কেন্দ্রীয় বাহিনীকে ঘিরে বিক্ষোভ দেখাচ্ছে। 

আরও পড়ুন: আঙ্গুলের মুদ্রায় ভি! মিত্র ইন্সটিটিউশনে ভোট দিলেন মমতা

আরও পড়ুন: সপ্তাহের প্রথম দিনেই ট্রেনের এসি বিকল, মেট্রো স্টেশনে বিক্ষোভ যাত্রীদের

প্রথম দুই দফার ভোট শেষে তৃতীয় দফায় বাংলায় ভোট তৃণমূলের শক্ত ঘাঁটিতে। এদিন ভোট শুরু আগেই সকলকে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার আহবান জানান। ভোট শুরু হতেই ফের ট্যুইট মমতার। সকাল পৌনে ১১ টা নাগাদ কেন্দ্রীয় বাহিনীর অপব্যবহার এবং নির্দিষ্ট রাজনৈতিক দলের হয়ে প্রভাব বিস্তারের বিস্ফোরক অভিযোগ করলেন তৃণমূল নেত্রী। 

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal