Gold ₹144,300/10g
Silver ₹241.53/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
9 July 2026

WB Election 2021: নন্দীগ্রামে আমিই জিতব, আমার চিন্তা গণতন্ত্র নিয়ে, ভিক্ট্রি সাইন দেখিয়ে বললেন মমতা

WB Election 2021: নন্দীগ্রামে আমিই জিতব, আমার চিন্তা গণতন্ত্র নিয়ে, ভিক্ট্রি সাইন দেখিয়ে বললেন মমতা

অমিত শাহ নির্দেশ দিয়ে শুধু বিজেপিকে সাহায্য করতে বলে দিয়েছেন কেন্দ্রীয় বাহিনীকে। বাইরে থেকে গুন্ডা ঢুকে নন্দীগ্রামের মানুষকে হুমকি দিয়েছে। কিন্তু এত কিছু করেও হার বাঁচাতে পারবে না বিজেপি। নন্দীগ্রাম তো বটেই গোটা রাজ্যেই তৃণমূল জিতছে। নন্দীগ্রামের বয়াল থেকে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মমতা। 

মমতা ব্যানার্জি এদিন নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে নিজের অসন্তোষ জানান। বলেন এখনও পর্যন্ত ৬৫ টি অভিযোগ করেছি কমিশনকে। কিন্তু তার একটিরও নিষ্পত্তি হয়নি বলে দাবি মমতা ব্যানার্জির। 

মমতা ব্যানার্জি বলেন, নন্দীগ্রাম নিয়ে আমার কোনও চিন্তা নেই। এখানে ৯০% ভোট তৃণমূলের দিকেই আছে। আমার চিন্তা গণতন্ত্র নিয়ে। বিজেপি প্রার্থী গোলমাল করার চেষ্টা করেও সুবিধা করতে পারেনি বলে দাবি মমতার। 

আরও পড়ুন: Delhi Violence: ইস্তফা দিন অমিত শাহ, দিল্লি হিংসা বিজেপির পরিকল্পিত ষড়যন্ত্র, তোপ সনিয়া গান্ধীর

রাজ্যপালের সঙ্গে কী কথা হল? 

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মমতা জানান, ওঁর সঙ্গে ব্যক্তিগত ভাবে কথা বলেছি। কী কথা হয়েছে সেটা প্রকাশ্যে জানাতে চাই না। 

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Politics