Gold ₹143,350/10g
Silver ₹239.92/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
21 June 2026

WB Election 2021 Result LIVE: দিদি ও দিদি ডাকের উপযুক্ত জবাব দিয়েছেন বাংলার মানুষ! মমতাকে অভিনন্দন অখিলেশ, শরদ পাওয়ার, কেজরিওয়ালের

WB Election 2021 Result LIVE: দিদি ও দিদি ডাকের উপযুক্ত জবাব দিয়েছেন বাংলার মানুষ!  মমতাকে অভিনন্দন অখিলেশ, শরদ পাওয়ার, কেজরিওয়ালের

একুশের ভোট গণনার রায় স্পষ্ট। সবুজের হাওয়া বাংলায়। তৃতীয়বারের জন্য রাজ্য শাসনের দায়িত্ব তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জির কাঁধে। ভোট গণনার ফলাফল প্রকাশের আগেই শুভেচ্ছা বার্তার ঝড় উঠেছে নেট মাধ্যমে।

NCP র সভাপতি শরদ পাওয়ার ট্যুইট করে শুভেচ্ছা জানালেন মমতাকে। ট্যুইট-বার্তায় লিখলেন, অভিনন্দন আপনার অসাধারণ বিজয়ের জন্য! আসুন আমরা সাধারণ মানুষের কল্যানে সম্মিলিতভাবে অতিমারি মোকাবিলার দিকে আমাদের কাজ চালিয়ে যাই।

অন্যদিকে, উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব ট্যুইট করে শুভেচ্ছা জানালেন মমতা ব্যানার্জিকে। ট্যুইটে লেখেন, বাংলায় বিজেপির নোংরা রাজনীতিকে পরাজয় হল। বিজয়ী মমতা ব্যানার্জি এবং তাঁর নেতাকর্মীদের আন্তরিক অভিনন্দন! একজন মহিলাকে বিজেপি যেভাবে ‘দিদি ও দিদি’ বলে কটাক্ষ করেছিল। জনসাধারণের তার উপযুক্ত উত্তর দিয়েছে। বার্তায় যুক্ত করেন #দিদি_জিও_দিদি।

আরও পড়ুন: যন্তর-মন্তরে ধর্মবিদ্বেষী মন্তব্যের জেরে গ্রেফতার বিজেপি নেতা অশ্বিনী উপাধ্যায় সহ ৬ জন

শুভেচ্ছা জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও।

বাংলায় সবুজের হাওয়া। অষ্টম-নবম দফার গণনা চলছে। এখনও সম্পূর্ণ ফলাফল প্রকাশ না হলেও গণনার ফল খুবই স্পষ্ট।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Nation