Gold ₹146,250/10g
Silver ₹244.82/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 27°C
23 July 2026

ভ্যাপসা গরমে নাজেহাল রাজ্যবাসী, সপ্তাহান্তে কি বৃষ্টির দেখা মিলবে? 

ভ্যাপসা গরমে নাজেহাল রাজ্যবাসী, সপ্তাহান্তে কি বৃষ্টির দেখা মিলবে? 

আরও দু’এক দিন গরমের অস্বস্তিতে ভুগতে হবে রাজ্যবাসীকে। তবে শুক্রবার থেকে অবস্থার পরিবর্তন হতে পারে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে উপকূলের জেলাগুলিতেও। বৃহস্পতিবার এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

হাওয়া অফিসের খবর অনুযায়ী, মৌসুমী অক্ষরেখা হিমালয়ের পাদদেশে অবস্থান করছে। যার জেরে উত্তর বঙ্গোপসাগর ও সংলগ্ন পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে তৈরি হবে ঘূর্ণাবর্ত। এর ফলে, শনিবার থেকে মঙ্গলবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে বলে খবর। এদিকে আগামী কয়েক দিনে উত্তরবঙ্গের জেলাগুলোতেও ভারী বৃষ্টি হবে বলে জানা গিয়েছে।

উত্তরবঙ্গের উপরের দিকে জেলাগুলোতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বলে খবর। বৃহস্পতি ও শুক্রবার দার্জিলিং, কালিম্পং একটু বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা। এছাড়াও আগামী পুরো সপ্তাহটাই দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন: ফের সেরার স্বীকৃতি পেল বাংলা, ‘সবুজ সাথী’ প্রকল্পে শীর্ষে বাংলা

 

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal