Gold ₹144,850/10g
Silver ₹242.40/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
4 July 2026

ঝাড়খণ্ডের ওপরে ঘূর্ণাবর্তের জের, কয়েক ঘন্টার মধ্যেই কলকাতা সহ দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টি 

ঝাড়খণ্ডের ওপরে ঘূর্ণাবর্তের জের, কয়েক ঘন্টার মধ্যেই কলকাতা সহ দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টি 

কয়েক দিন বিক্ষিপ্ত বৃষ্টি হলেও গত দু-তিন দিন বৃষ্টি না হওয়ায় দক্ষিণবঙ্গের তাপমাত্রা বেড়েছে। গরমের সঙ্গে রয়েছে অস্বস্তিও। এই পরিস্থিতিতে খুশির খবর শোনালো হাওয়া অফিস। আর কিছুক্ষনের মধ্যেই কলকাতা সহ দক্ষিণবঙ্গে ঝড়, বৃষ্টির সম্ভবনা রয়েছে। সেই সঙ্গে বৃষ্টির জেরে তাপমাত্রাও কিছুটা কমবে বলে জানা গিয়েছে। 

 আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, ঝাড়খণ্ডের ওপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এছাড়াও একটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে রাজস্থান থেকে বাংলাদেশ পর্যন্ত।এর জেরে কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভবনা রয়েছে। সঙ্গে ঝোড়ো হাওয়া। এদিন বিকেল থেকেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভবনা রয়েছে। এছাড়াও পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা বাড়তে পারে। 

অন্যদিকে উত্তরণবঙ্গে মঙ্গলবার হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভবনা রয়েছে। বুধবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে বলে জানা গিয়েছে।আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী থেকে অতিভারী বৃষ্টির সতকর্তা জারি হয়েছে। উল্লেখ্য নির্দিষ্ট সময়ের আগেই কেরলে বর্ষা প্রবেশ করেছে। আবহাওয়াবীদদের মতে, পরিস্থিতি অনুকূল থাকায় নির্ধারিত সময়ের আগেই আমাদের রাজ্যেও বর্ষার প্রবেশ ঘটবে।   

আরও পড়ুন: বিজেপির ‘কর্মসূচি’র বদলে ‘ধর্মসূচি’, আমি দিদির ভক্ত, আমার গান ধর্মের বিভেদ করেনা, ভোটের প্রচারে বেরিয়ে নচিকেতা

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal