Gold ₹144,850/10g
Silver ₹242.40/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
4 July 2026

শীত শেষের পথেও রাজ্য ভিজবে বৃষ্টিতে, জানাল আবহাওয়া দপ্তর  

শীত শেষের পথেও রাজ্য ভিজবে বৃষ্টিতে, জানাল আবহাওয়া দপ্তর  

শীতের বিদায় বেলায়ও রক্ষা নেই  বৃষ্টির হাত থেকে। এমনকি সরস্বতী পুজোর দিনও ভিজতে পারে রাজ্য। আবহাওয়া দফতর সূত্রে খবর, বৃহস্পতিবার উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভবনা রয়েছে। বৃষ্টির সম্ভবনা রয়েছে দক্ষিণবঙ্গেও। 

আবহাওয়া দফতরের আধিকারিকরা জানিয়েছেন, বৃহস্পতিবার বিকেলে থেকে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টি হতে পারে। এমনকি কয়েকটি জেলায় শিলা বৃষ্টিও হতে পারে। শুক্রবারও আকাশের মুখ ভার থাকবে বলে খবর। দক্ষিণবঙ্গের, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানা গিয়েছে। 

উল্লেখ, এদিন কলকাতার সর্বচ্চ তাপমাত্রা ছিল ২৮ ডিগ্রি এবং সর্বনিম্ন ১৯ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া দফতর সূত্রে খবর, এদিন কলকাতার সর্বচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে  ১ ডিগ্রি বেশি এবং সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি ছিল। 

আরও পড়ুন: ইউক্রেন ফেরত ইঞ্জিনিয়ারিং পড়ুয়ারা রাজ্যেই পড়তে পারবেন, জানালেন মুখ্যমন্ত্রী

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal