Gold ₹143,350/10g
Silver ₹239.92/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 27°C
23 June 2026

বন্ধ বৃষ্টি, রবিবারই ফিরছে জাঁকিয়ে শীত, দার্জিলিংয়ে তুষারপাত

বরফ দেখার আশায় দার্জিলিংয়ে পর্যটকের ঢল

বন্ধ বৃষ্টি, রবিবারই ফিরছে জাঁকিয়ে শীত, দার্জিলিংয়ে তুষারপাত

কলকাতায় কি জাঁকিয়ে শীতের কামব্যাক? অন্তত তেমনটাই ইঙ্গিত আকাশে। শনিবার সকাল থেকেই আকাশ পরিষ্কার হতে শুরু করে। দিনভর বৃষ্টি হয়নি কলকাতা সহ দক্ষিণবঙ্গে। শনিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.১ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ১৮.৭ ডিগ্রি সেলসিয়াস। রবিবার থেকে ফের জাঁকিয়ে শীত পড়তে পারে দক্ষিণবঙ্গে। এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। তবে শনিবারও সারাদিন শীতের আমেজ বজায় থেকেছে। রবিবার থেকে তা আরও বেশি করে মালুম হবে।

এদিকে দার্জিলিংয়ে শুরু হয়েছে তুষারপাত। সান্দাকফুতে ডিসেম্বরের মাঝামাঝি থেকে বরফ পড়া শুরু হলেও দার্জিলিং শহরে বরফ পড়েনি। শনিবার দার্জিলিংয়ের টাইগার হিলে বরফ পড়েছে। বরফ দেখার আশায় সমতল থেকে বহু পর্যটক ঘাটি গেঁড়েছেন শৈল শহরে। শেষপর্যন্ত তাঁদের অপেক্ষা সার্থক।

দক্ষিণবঙ্গে বৃষ্টি কমলেও উত্তরবঙ্গের তরাই ও ডুয়ার্স সহ সমতল এলাকায় বৃষ্টিপাত চলতে পারে বলে হাওয়া অফিস সূত্রে খবর। বৃষ্টি হলেও উত্তরবঙ্গে শীতের দাপট অব্যাহত থাকবে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন: অভিষেক ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে লুক-আউট নোটিস প্রত্যাহারের নির্দেশ সুপ্রিম কোর্টের; রুজিরার কাছে ক্ষমাও চাইল ইডি 

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

BengalTravel