Take a fresh look at your lifestyle.

ঘূর্ণিঝড়ে রাজ্যে ক্ষতি হয়েছে ১ লক্ষ হেক্টর জমির ফসলের, রিপোর্ট তৈরি করছে রাজ্য

40

ঘূর্ণিঝড় ডানার কারণে রাজ্যের একাধিক জেলায় ফসলের ভালো ক্ষয়ক্ষতি হয়েছে। প্রায় এক লক্ষ হেক্টর জমির ধান, সব্জি, ফুল নষ্ট হয়েছে বলে প্রাথমিক রিপোর্ট জানাচ্ছে। পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি ও দুই ২৪ পরগনায় ফসল নষ্ট হওয়ার এই খবর এসেছে।

এর মধ্যে পূর্ব মেদিনীপুর, হাওড়া ও হুগলিতে প্রায় ২৫ হাজার হেক্টর জমির ধান নষ্ট হয়েছে। শুধুমাত্র পূর্ব মেদিনীপুরেই ২০ হাজার হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে বলে জানা গিয়েছে।
তবে এই প্রাথমিক রিপোর্টের পাশাপাশি একেবারে তৃণমূল স্তরে পৌঁছে ক্ষয়ক্ষতির রিপোর্ট তৈরি করা হবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে ‘ফিল্ড ভেরিফিকেশন’ করে ক্ষয়ক্ষতির রিপোর্ট তৈরি করার নির্দেশ দিয়েছেন। ক্ষতিগ্রস্ত কৃষকদের শষ্য বিমার টাকা দ্রুত দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। তবে এই ক্ষতির জেরে খাদ্য শষ্যের মূল্যবৃদ্ধির আশঙ্কা তৈরি হয়েছে।

Comments are closed.