Gold ₹143,450/10g
Silver ₹240.05/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 32°C
26 June 2026

ঝাড়খণ্ডে কি ধাক্কা খেতে চলেছে বিজেপি? ৮১ আসনের মধ্যে জেএমএম-কংগ্রেস জোট এগিয়ে ৪২ টিতে, বিজেপি ২৯ আসনে

নাগরিকত্ব আইন পাশের আবহে নির্বাচন হয় ঝাড়খণ্ডে

ঝাড়খণ্ডে কি ধাক্কা খেতে চলেছে বিজেপি? ৮১ আসনের মধ্যে জেএমএম-কংগ্রেস জোট এগিয়ে ৪২ টিতে, বিজেপি ২৯ আসনে

ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনে কি ধাক্কা খেতে চলেছে বিজেপি? সোমবার বিধানসভার ৮১ টি কেন্দ্রের গণনা শুরু হওয়ার পর একদম প্রাথমিক যে খবর, তাতে এমনই ইঙ্গিত মিলছে। ৮১ টি আসনের মধ্যে জেএমএম-কংগ্রেস জোট ৪২ টি আসনে এগিয়ে রয়েছে। বিজেপি এগিয়ে রয়েছে ২৯ টি আসনে।
গত ২০১৪ সালে বিধানসভা নির্বাচনে বিজেপি পেয়েছিল ৩৭ টি আসন। জেএমএম ১৯ টি এবং কংগ্রেস ৬ টি আসন পেয়েছিল। পরে ৬ বিধায়ক বিজেপিতে যোগ দেন। বিজেপি সরকার গঠন করেছিল ঝাড়খণ্ডে। ২০১৯ লোকসভা নির্বাচনে বিজেপি ব্যাপক সাফল্য পেয়ে সরকার গড়ার পর সম্প্রতি মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনেও ধাক্কা খেয়েছে বিজেপি। মহারাষ্ট্রে সরকার গড়েছে শিবসেনা-এনসিপি-কংগ্রেস। এবার ঝাড়খণ্ড নির্বাচনের দিকে নজর ছিল গোটা দেশের মানুষের। ঝাড়খণ্ডের নির্বাচনী প্রচারে গিয়েই অমিত শাহ বলেছিলেন, ২০২৪ সালের মধ্যে গোটা দেশে এনআরসি হবে। নাগরিকত্ব আইন পাসের আবহের নির্বাচন হয় ঝাড়খণ্ডে।

আরও পড়ুন: ফাঁপা বুলিতে ভরা দিশাহীন বাজেট, একযোগে আক্রমণে বিরোধী নেতৃত্ব

(ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনের ফলাফল গণনা চলছে। প্রতি মুহূর্তের ফলাফল আমরা আপডেট করব।)

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Nation