বিয়ে হয়ে গেল পিনারাই বিজয়নের মেয়ে বীণা এবং ডিওয়াইএফআই সভাপতি পি এ মহম্মদ রিয়াজের। সোমবার কেরলের মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনেই বিয়ের আসর বসেছিল। হাজির ছিলেন হাতেগোনা কয়েকজন।
বর্তমানে বেঙ্গালুরুর বাসিন্দা বীণা নিজে আইটি পেশাদার। নিজের সংস্থাও রয়েছে পিনারাই ও কমলা বিজয়নের বড় মেয়ের। অন্যদিকে পাত্র মহম্মদ রিয়াজ সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআইয়ের সভাপতি, কেরলে ঘরে ঘরে পরিচিত নাম। শেষবার ভোটেও দাঁড়িয়েছিলেন, তবে হেরে গিয়েছেন সামান্য ব্যবধানে।
কেরলের মুখ্যমন্ত্রীর দফতর থেকে বিয়ের কয়েকটি ছবি সাংবাদিকদের দেওয়া হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, উজ্জ্বল কমলা রঙের শাড়ি পরেছিলেন মুখ্যমন্ত্রীর মেয়ে বীণা, সাদা ট্র্যাডিশনাল পোশাকে রিয়াজ। হাসিমুখে মালা বদল দেখছেন পিনারাই বিজয়ন।
আরও পড়ুন: ট্রাম্পের সফরের মধ্যেই সিএএ বিরোধী বিক্ষোভে অগ্নিগর্ভ দিল্লি, মৃত্যু এক পুলিশকর্মীর



আরও পড়ুন: বিরোধী রাজ্য সরকারগুলিকে এড়িয়ে অনলাইনে নাগরিকত্ব দেওয়ার ভাবনা কেন্দ্রের