Gold ₹143,400/10g
Silver ₹239.97/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 34°C
20 June 2026

ফের হাসপাতালে ভর্তি হলেন অমিত শাহ, এবার এইমসে

সম্প্রতি অমিত শাহ করোনা সংক্রমিত হয়ে এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন

ফের হাসপাতালে ভর্তি হলেন অমিত শাহ, এবার এইমসে

ফের হাসপাতালে ভর্তি হলেন অমিত শাহ। সোমবার গভীর রাতে তাঁকে এইমসে ভর্তি করা হয়। সম্প্রতি অমিত শাহ করোনা সংক্রমিত হয়ে এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শুক্রবার তিনি বাড়ি ফেরেন। তাঁর করোনা পরীক্ষা রিপোর্টও নেগেটিভ আসে। কিন্তু সোমবার তাঁকে ফের ভর্তি করা হল হাসপাতালে।

আরও পড়ুন: নির্ভয়া কাণ্ড: মামলা থেকে কেন সরে গেলেন এক দোষীর আইনজীবী? বৃহস্পতিবারই কি চূড়ান্ত শুনানি

চিকিৎসকরা জানিয়েছেন, অমিত শাহ কিছুটা দুর্বল বোধ করছিলেন, তাই কিছু পরীক্ষার জন্য ফের হাসপাতালে ভর্তি হয়েছেন।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Nation