Gold ₹145,050/10g
Silver ₹242.81/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 30°C
13 July 2026

গুরুংয়ের সিদ্ধান্তকে স্বাগত, মমতার হাত ধরেই শান্তি ফিরবে পাহাড়ে, জোড়া ট্যুইট তৃণমূলের

উত্তর বঙ্গের রাজনীতিতে বিজেপির চাপ বাড়ল

গুরুংয়ের সিদ্ধান্তকে স্বাগত, মমতার হাত ধরেই শান্তি ফিরবে পাহাড়ে, জোড়া ট্যুইট তৃণমূলের

নাটকীয় পরিস্থিতির মধ্যে দিয়ে কলকাতায় বসে সাংবাদিক সম্মেলন করে মোর্চা নেতা গুরুং জানান, বিজেপিকে সবক শেখাতে তিনি মমতার হাত ধরতে চান। বিমল গুরুংকে স্বাগত জানিয়ে ট্যুইট তৃণমূলের। এনডিএ ত্যাগ এবং মমতার হাত ধরার গুরুংয়ের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে রাজ্যের শাসক দল।

বুধবার ধর্মতলার হোটেলে বসে সাংবাদিক বৈঠক করেন গোর্খা জনমুক্তি মোর্চার পলাতক নেতা বিমল গুরুং। পাশে ছিলেন পাহাড়ের আর এক নেতা রোশন গিরি। সেখানেই বিজেপি ছেড়ে তৃণমূল সঙ্গের কথা ঘোষণা করেন তাঁরা। কিছুক্ষণের মধ্যেই গুরুংদের স্বাগত জানিয়ে পরপর দুটি ট্যুইট করে তৃণমূল।

প্রথম ট্যুইটে তৃণমূলের তরফে বিমল গুরুংদের স্বাগত জানিয়ে লেখা হয়, গোর্খাল্যান্ড ইস্যুকে ভোটবাক্স ভরাতে ব্যবহার করতে চাইছে বিজেপি, আজ বাংলার মানুষের কাছে তা জলের মতো স্পষ্ট।

আরও পড়ুন: রাজ্যের নাম বদল না হওয়ার কৃতিত্ব আমার, রাজনাথ সিংহকে বুঝিয়েছিলাম এই প্রস্তাব মানা উচিত নয়ঃ তথাগত রায়

দ্বিতীয় ট্যুইটে রাজ্যের শাসক দল জানায়, সকলকে নিয়ে পাহাড়ের সত্যিকারের উন্নয়নের পথের শরিক হওয়ার কথা।

আরও পড়ুন: রাজ্যে ফের বিজেপির ৩ পর্যবেক্ষক, শুরু হল আর নয় অন্যায় কর্মসূচির দ্বিতীয় পর্ব প্রবাস, ১ কোটি বাড়ি লক্ষ্যমাত্রা

সবমিলিয়ে উত্তর বঙ্গের রাজনীতিতে বিজেপির চাপ বাড়ল অনেকখানি।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Politics