Gold ₹143,800/10g
Silver ₹240.66/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 36°C
16 June 2026

তৃতীয় বিয়ে ভাঙলেও ‘কুছ নেহি যাতা’ অভিনেত্রীর, ফের ইন্সটাগ্রামে বিষ্ফোরক শ্রাবন্তী

তৃতীয়বার বিয়ের পিঁড়িতে উঠেও বিয়ের এক বছরের মাথায় বিবাহ বিচ্ছেদের মুখে দাঁড়িয়ে শ্রাবন্তী চট্টোপাধ্যায়। শ্রাবন্তী ও

তৃতীয় বিয়ে ভাঙলেও ‘কুছ নেহি যাতা’ অভিনেত্রীর, ফের ইন্সটাগ্রামে বিষ্ফোরক শ্রাবন্তী

তৃতীয়বার বিয়ের পিঁড়িতে উঠেও বিয়ের এক বছরের মাথায় বিবাহ বিচ্ছেদের মুখে দাঁড়িয়ে শ্রাবন্তী চট্টোপাধ্যায়। শ্রাবন্তী ও রোশনের সুখী গৃহকোণ ভাঙার কারণ নিয়ে রয়েছে বহু মত। দুজনের কেউই জানাননি আসল কারণ। দুর্গা পুজোর আগে থেকেই আলাদা থাকছেন তাঁরা। বেশ কয়েক দিন ধরেই সোশ্যাল মিডিয়ায় চলছে গৃহযুদ্ধ, তা তাঁদের প্রোফাইল খুললেই বোঝা যায়। একচুল জমি ছাড়তেও নারাজ দুজনে। এবার শ্রাবন্তী তাঁর ইনস্টাগ্রামে নামালেন নয়া হাতিয়ার।

ফের বিষ্ফোরক হলেন ইন্সটাগ্রামে। কিছু দিন আগে একটি ছবি শেয়ার করে বলেছিলেন, “সাময়িকভাবে কোন মহিলাকে ভেঙে ফেলা যায়, কিন্তু একজন সত্যিকারের মহিলা সর্বদাই সেই ভাঙ্গা টুকরোগুলোকে তুলে নিয়ে নিজেকে পুনর্নির্মাণ করবে এবং আগের চেয়ে আরো শক্তিশালী হয়ে ফিরে আসবে”। এবারও বোম মারলেন তিনি। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করলেন একটি পোষ্ট। ভিডিওর ব্যাকগ্রাউন্ডে বাজছে গজেন্দ্র বর্মার গান। ‘ইসমে তেরা ঘাটা, মেরা কুছ নেহি যাতা’, গান শেয়ার করলেন নিজের ইনস্টা স্টোরিতে। ক্ষনিকের মধ্যেই তা নজর কাড়ে নেটিজেনদের। এই ভিডিওর মাধ্যমেই আবার নিজের ও স্বামী রোশনের মধ্যেকার সম্পর্ক হয়ে উঠেছে স্পষ্ট। গানের লিরিক্স এর মধ্যে দিয়ে রোশনকে কি বার্তা দিতে চাইলেন তিনি? তাঁকে হারিয়ে পচতাতে হবে রোশনকেই। নিজের তৃতীয় বিয়ে ভাঙলেও কিছুই আসে যায় না অভিনেত্রীর। এটাই কি বোঝাতে চাইলেন?

আরও পড়ুন: প্রকাশ্য পুজো মণ্ডপেই পরিচালক প্রেমিক স্বর্ণেন্দুকে জড়িয়ে ধরে আদর ‘দেশের মাটি’ খ্যাত ‘নোয়া’ ওরফে অভিনেত্রী শ্রুতি দাসের! ‘একি আদিখ্যেতা’, তুমুল কটাক্ষ নেটদুনিয়ার

নিজের তৃতীয় বিয়ে ভাঙনের পথে। তবে একটুও ভেঙে পড়েননি শ্রাবন্তী। সব সময়ে খুশি খুশি ভাব তাঁর মুখে। নতুন ব্যবসাও খুলেছেন তিনি। সম্প্রতি মধ্যমগ্রামে ‘দ্যা ফিটনেস এম্পায়ার’ নামে একটি নতুন জিম খুলেছেন। সেই জিমেরই পোস্টার শেয়ার করেছেন ফ্যানদের সাথে। নিজের জিম নিয়ে আপাতত বেজায় ব্যস্ত রয়েছেন তিনি।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment