Gold ₹143,400/10g
Silver ₹239.97/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 30°C
20 June 2026

বউয়ের কপালে অদ্ভুতভাবে সিঁদুর পড়ানোর জন্য ব্যাপক ট্রোলড অনির্বাণ ভট্টাচার্য

অবশেষে বিয়েটা সেরেই ফেললেন অনির্বাণ ভট্টাচার্য। বেশ কয়েকদিন ধরেই মন ভেঙে গিয়েছিল হাজার হাজার বঙ্গ নারীদের।

বউয়ের কপালে অদ্ভুতভাবে সিঁদুর পড়ানোর জন্য ব্যাপক ট্রোলড অনির্বাণ ভট্টাচার্য

অবশেষে বিয়েটা সেরেই ফেললেন অনির্বাণ ভট্টাচার্য। বেশ কয়েকদিন ধরেই মন ভেঙে গিয়েছিল হাজার হাজার বঙ্গ নারীদের। টি টাউনের মোস্ট হ্যান্ডসাম এলিজেবল ব্যাচেলর ছিলেন তিনি। পাশাপাশি অধিকাংশ মেয়েদের ওপেন ক্রাশ। তবে সকলের মন ভেঙে চুরমার করে বিয়ের পিঁড়িতে বসে পড়লেন অনির্বাণ। আর অনির্বাণ সব সময় থাকেন শিরোনামে, এবার তো যেন ঝড় তুলে দিলেন সব জায়গায়। ২৬ শে নভেম্বর বলা নেই কওয়া নেই হঠাৎই বিয়ে সেরে ফেললেন নিজের দীর্ঘদিনের পুরনো প্রেমিকা মধুরিমা গোস্বামীর সঙ্গে। এদিন সকাল থেকেই সোশ্যাল মিডিয়ায় অনির্বাণের নারী ভক্তেরা সোশ্যাল মিডিয়ায় আচমকাই অদ্ভুত রকমের কমেন্ট করতে লাগেন। একটু খুলেই বলা যাক।

রেজিস্ট্রি ম্যারেজ করেই বিয়েটা সারলেন অনির্বাণ। কোন প্রকার ধুমধাম না করেই কেবল বড় ও বউ পক্ষের পরিবারের উপস্থিতিতেই বিয়ে করলেন। এমনকি বিয়ের পোশাক ছিল অতি সামান্য। যার ফলে নেটিজেনদের অধিকাংশের নজর কেড়েছে তাঁদের এই ওয়েডিং লুক। মধুরিমার মাথার সিঁদুর নিয়ে নেট দুনিয়ায় শুরু হয়েছে বিতর্ক। হিন্দু মত অনুযায়ী মধুরিমার কপালে সিঁদুর পড়িয়ে ছিলেন অনির্বাণ। কিন্তু তা মাথার মাঝ বরাবর নয় সাইড করে। এরকম অদ্ভুতভাবে সিঁদুর মধুরিমার কপালে দেখে স্বাভাবিকভাবেই নেটবাসীরা তুলছেন প্রশ্ন।

আরও পড়ুন: ‘আমি কাউকে আঘাত দিতে চাইনি, অভিষেকদার মেয়ে হতে চাইনি, আমি আমার নিজের বাবাকে নিয়েই খুশি’! ‘ড্যাডি’ বিতর্কে অভিষেক চ্যাটার্জিকে নিয়ে মুখ খুললেন তৃণা সাহা, মুখ খুললেন অভিনেত্রী


নেট দুনিয়ার অধিকাংশের প্রশ্ন, নতুন বউয়ের মুখ এরকম লাগছে কেন? অনেকে তো আবার অনির্বাণকে পাগলের উপমা দেন। আবার কেউ কেউ বলছেন, এটা কি বিয়ে না দোল খেলা? হাজার একটা মন্তব্য উঠে আসছে তাঁদের বিয়েকে কেন্দ্র করে। চলুন আপনিও দেখে নিন সেই বিয়ের একটি ছোট ভিডিও।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment