Gold ₹143,350/10g
Silver ₹239.92/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 30°C
22 June 2026

ট্রোলারদের মুখে চুনকালি, প্রকাশ্যে আসতেই মুহূর্তে ভাইরাল অনির্বাণের স্ত্রী মধুরিমার মুখাভিনয়ের ভিডিও

গত সপ্তাহেই সাত পাকে বাঁধা পড়েছেন টলিউডের জনপ্রিয় তারকা অনির্বাণ ভট্টাচার্য। বেশ কিছুদিন ধরেই টলি পাড়ায়

ট্রোলারদের মুখে চুনকালি, প্রকাশ্যে আসতেই মুহূর্তে ভাইরাল অনির্বাণের স্ত্রী মধুরিমার মুখাভিনয়ের ভিডিও

গত সপ্তাহেই সাত পাকে বাঁধা পড়েছেন টলিউডের জনপ্রিয় তারকা অনির্বাণ ভট্টাচার্য। বেশ কিছুদিন ধরেই টলি পাড়ায় অনির্বাণের বিয়ে নিয়ে গুঞ্জন উঠেছিল। অনির্বাণের বিয়ের খবর পেতেই মন ভেঙ্গেছে অসংখ্য মহিলা ভক্তের। এমনকি সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে বহু পোস্টও করেন অনির্বাণের মহিলা অনুগামীরা। এর মাঝেই প্রকাশ্যে আসে অনির্বাণের জীবনসঙ্গী মধুরিমার ছবি। আর ছবি পেতে না পেতেই শুরু হয় সমালোচনা। অনির্বাণের মতন এরম সুপুরুষের পাশে মধুরিমাকে মেনে নিতে পারেন নি অনেকেই।

কিন্তু সেই সব নেতিবাচক মন্তব্যকে ঝেড়ে ফেলে অবশেষে ২৬ নভেম্বর সাত পাকে বাঁধা পড়ে অনির্বাণ এবং মধুরিমা। ইতিমধ্যেই বিয়ের সেই ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা গিয়েছে অনির্বাণ মধুরিমাকে সিঁদুর পড়াচ্ছে। কিন্তু ওই যে কুছ তো লোগ কাহেঙ্গে, লোগো কা কাম হে কেহনা। অনির্বাণ এবং মধুরিমার বিয়ের এই ভিডিওতে অনেকেই অনেক কু মন্তব্য করেন। মধুরিমার গায়ের রং এবং রূপ নিয়ে নানা কথা হলেও এখনো পর্যন্ত নব দম্পতি এই নিয়ে মুখ খোলেন নি।

https://youtu.be/fJWKxhNyN18

আরও পড়ুন: চরিত্রের খাতিরে কমিয়েছিলেন ওজন। এখন গুরুতর লিভারের সমস্যায় ভুগছেন জনপ্রিয় এই অভিনেতা, তবে কি ওজন কম করে কি তার শরীর খারাপ এর কারণ?

কিন্তু এসবের মাঝেই সম্প্রতি মধুরিমার একটি মুখাভিনয়ের ভিডিও ভাইরাল হয়েছে। চলতি বছরের অনলাইন মাইম উৎসবে মধুরিমার এই মুখাভিনয়ের ভিডিও ইতিমধ্যেই প্রকাশ্যে আসতেই অবাক সকলেই। এরমধ্যে অনেকেই মধুরিমার অভিনয়ে মুগ্ধ। এমনকি ব্যাপক হারে শেয়ার হচ্ছে মধুরিমার এই মুখাভিনয়ের ভিডিও। আসলে কথায় আছে বৃক্ষ তোমার নাম কি ফলেন পরিচয়তে। মধুরিমাও তার অভিনয়ের মাধ্যমে ট্রোলারদের বুঝিয়ে দিয়েছেন তিনি গুনে প্রতিভায় তাদের থেকে অনেক খানিই এগিয়ে। অন্য দিকে অনির্বাণের কথায় জীবনসঙ্গীর কোনো তালিকা হয়না। তাই তিনি জানিয়েছেন নিজেরই মত এক দক্ষ অভিনেত্রীকে স্ত্রীয়ের রূপে পেয়েছেন। তিনি আরো বলেন ভালোবাসার মানুষদের মধ্যে এরকম করে কোন গুণ খোঁজা হয়না, বা রূপ দেখে এক জন জীবনসঙ্গীও বাছা যায় না।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment