Gold ₹143,400/10g
Silver ₹239.97/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 30°C
21 June 2026

ক্যাটরিনার পর ইসাবেল ক্যাফ! তবে ভাইজান আবার প্রেমে পড়লেন?

বলিউড টু ফোটোশুট বরাবরই বোল্ড, স্মার্ট, স্টাইল আইকন হিসেবে আমাদের মনে দাগ কেটেছে ক্যাটরিনা কাইফ। বলিউডে পা

ক্যাটরিনার পর ইসাবেল ক্যাফ! তবে ভাইজান আবার প্রেমে পড়লেন?

বলিউড টু ফোটোশুট বরাবরই বোল্ড, স্মার্ট, স্টাইল আইকন হিসেবে আমাদের মনে দাগ কেটেছে ক্যাটরিনা কাইফ। বলিউডে পা রাখার পর থেকে তাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। সময় টেনে নিয়ে গেছে জনপ্রিয়তার শিখরে। বলিউডে তিন খানের পাশাপাশি আরো কোয়ার্কদের সাথে তিনি বেশ কয়েক বার জুটি বেধেছেন। তার সাবলীল অভিনয়, মন ভোলানো হাঁসিতে আজও মাত হয়ে প্রায় প্রত্যেকেই। কেরিয়ারের মাঝে তিনি সাল্লু ভাইয়ের সাথে একবার সম্পর্কেও জড়িয়েছিলেন। পরে অবশ্য শোনা গিয়েছিল সেইন সম্পর্ক বেশি দিন টেকেনি। দুজনের প্রেম বন্ধন শুরুর দিকে মধুর হলেও পরে তা এতোটাই তিক্ততার মোড় নিয়েছিল যে একে অন্যের মুখ দেখতো না। পরে অবশ্য ক্যাট্রিনা রনবীরের সাথে সম্পর্কে জড়িয়ে পড়ে, শোনা গিয়েছিল তাঁদের বিয়ের কথা। কিন্তু সেখানেও ভাঙ্গন দেখা দেয়।

কিন্তু ক্যাটরিনার পাশাপাশি এবার বলিউডে পা রেখেছেন তার বোন ইসাবেল কাইফ। সম্প্রতি দীপ মনির গাওয়া একটি গান, মিউজিক ভিডিও ‘মাশাআল্লা’ রিলিজ করেছে। সেখানে দেখা গিয়েছে ইসাবেলকে। কিন্তু এর মাঝেই একটা জোর গুঞ্জন উঠেছে শোনা গিয়েছে ক্যাটরিনার বোন ইসাবেলকে নাকি বেশ মনে ধরেছে সালমান খানের। এমনকি ভাইজান ইসাবেল এর এই মিউজিক ভিডিও শেয়ার করে প্রশংসাও করেছেন। সালমান ইন্সটাগ্রাম প্রোফাইলে ইসাবেল এর এই ভিডিওতে কমেন্ট করেছেন, “আরে কি সুন্দর দেখাচ্ছে তোমায়, দারুণ হয়েছে, অনেক শুভেচ্ছা।” এই কমেন্টের পরেই নেটিজেনদের মত হয়তো তাঁদের মধ্যে প্রেম পরিণয় রয়েছে, বা তারা একে অপরকে ডেট করছে। কিন্তু সেই বিষয় যে কতখানি সত্য তা এখনো জানা যায়নি।

আরও পড়ুন: ভারতী ও হর্ষের গ্রেফতারির পর ইন্ডাস্ট্রিতে মাদকদ্রব্য নিয়ে বিস্ফোরক জনি লিভার

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment